English Version
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮ ১০:১৫

ভুল করে শাহরুখের অফিসে জ্যাকুলিন, জল্পনা তুঙ্গে

অনলাইন ডেস্ক
ভুল করে শাহরুখের অফিসে জ্যাকুলিন, জল্পনা তুঙ্গে

সম্প্রতি শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের মুম্বাই কার্যালয়ে ঢুকতে দেখা গেছে নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজকে। ধারণা করা হচ্ছে, শাহরুখের পরবর্তী কোনো বড় বাজেটের ছবিতে একটি চরিত্র পাওয়ার জন্য সুপারিশ করতে গিয়েছেন জ্যাকুলিন।

বলিউডের একটি সূত্র জানিয়েছে, শাহরুখ খানের হাতে এখন বেশ কয়েকটি ছবি রয়েছে। এর মধ্যে 'ডন ৩', সঞ্জয় রীলা বানসালির পরবর্তী ছবি, সিদ্ধার্থ রায় প্রযোজিত 'স্যালুট' ইত্যাদি উল্লেখযোগ্য। যদিও শাহরুখ কোনো ছবির ব্যাপারে এখন পর্যন্ত কোনো ঘোষনা দেননি। যে সময়ে ছবিগুলোতে শাহরুখের অভিনয় নিয়ে আলোচনা চলছে ঠিক তখনই  শাহরুখের অফিসে জ্যাকুলিনের যাওয়া জল্পনার মাত্রা বাড়িয়ে দিয়েছে।

জ্যাকুলিনও কিন্তু এ বিষয়ে মুখ খুলছেন না। শাহরুখের অফিসে কেন গিয়েছিলেন? এই প্রশ্নের উত্তর বারবার এড়িয়ে যান। একবার শুধু হেসে জবাব দেন, ‘ভুল করে গিয়েছি।’

জ্যাকুলিনের এমন উত্তর মোটেও মানতে পারছেন না অনেকেই। এতদিন শ্রীলঙ্কান বংশোদ্ভূত এই অভিনেত্রীকে তিন খানের মধ্যে শুধুমাত্র সালমান খানের বিপরীতেই দেখা গিয়েছে। তবে তার শাহরুখের অফিসে যাওয়ার ঘটনায় অনেকেই আশা করছেন, শিগগরীই হয়তো তাকে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে পর্দায়।

উল্লেখ্য, ৩২ বছর বয়সী এই নায়িকাকে শেষ দেখা গেছে ডেভিড ধাওয়ানের ‘জুড়ুয়া টু’ ছবিতে। এই ছবিতে বরুণ ধাওয়ান আর তাপসী পান্নু ছিলেন তাঁর সঙ্গে। নব্বই দশকের রিমেক এই ছবি বক্স অফিসে হিট হয়।