English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮ ১৭:৫০

শাকিবের সাথে সেলফি না তোলায় নায়িকার আফসোস!

অনলাইন ডেস্ক
শাকিবের সাথে সেলফি না তোলায় নায়িকার আফসোস!

মডেল-অভিনেত্রী মানসী সেনগুপ্তকে সম্প্রতি কলকাতার ছোটপর্দার দর্শক দেখেছেন ‘সাত ভাই চম্পা’-র খল রানি ভূমিকায়। এবার বড়পর্দাতেও তিনি খলনায়িকা। গতকাল মুক্তি পেয়েছে এসকে মুভিজ প্রযোজিত শাকিব খানের ছবি ‘চালবাজ’। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতেই খলনায়িকার চরিত্রে রয়েছেন মানসী।

কলকাতার এবেলা ওয়েবসাইটকে মানসী বলেন, ‘‘খুব ভাল লেগেছে আমার এই ছবিতে কাজ করে। শাকিব খুব ভাল একজন মানুষ। আর এই ছবিটা আমার কাছে সামহাউ খুব লাকি। এই ছবির পরেই আমি বেশ কিছু ভাল কাজের অফার পেয়েছি। তাই খুবই স্পেশাল আমার কাছে।”   তবে মানসীর একটাই আফসোস রয়ে গিয়েছে। শাকিব খানের সঙ্গে এতদিন শ্যুটিং করার পরেও একটা সেলফি তোলা হয়নি। আশা করা যায় খুব তাড়াতাড়ি সেই ইচ্ছে পূরণ হবে মানসীর।