English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮ ১৬:৫৫

ইডেনে মুখোমুখি বীর-জারা

অনলাইন ডেস্ক
ইডেনে মুখোমুখি বীর-জারা

রূপালি পর্দায় জুটি হয়ে কাঁদিয়েছেন অনেক ভক্তদের। পর্দায় তাদের যুগলবন্দির কথা মনে পড়লে এখনো ভর করে রোমাঞ্চ। অতচ তাঁরা হয়ে গেলেন প্রতিদ্বন্দ্বী। আর তা আইপিএলের বদৌলতে। বুঝতে হয়তো আর বাকি রইল না কাদের কথা বলা হচ্ছে, বলছি শাহরুখ খান ও প্রীতি জিনতার কথা।

বীর-জারা হয়ে সিনেপ্রেমীদের মাত করেছিলেন এ জুটি। তাদের রসায়নে চমৎকৃত হয়েছিলেন কোটি দর্শক। ইদানিং সেই স্বাদ আর পাওয়া হচ্ছে না। অবশেষে এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। 

আজ ইডেন গার্ডেনসে লড়বে কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। দুদলের দ্বৈরথে ফের বীর-জারার অপেক্ষায় তারা।

শাহরুখ-প্রীতি মানেই ভক্তদের জন্য এক ঝলক টাটকা হাওয়া। পাঞ্জাবে প্রতি ম্যাচেই স্টেডিয়ামে স্বশরীরে হাজির হয়ে বাড়তি মাত্রা যোগ করছেন প্রীতি। ইডেনেও তিনি থাকবেন বলে আশা করা হচ্ছে।

তবে শাহরুখকে গ্যালারিতে দেখা যাবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। দলের সবশেষ ম্যাচে ছিলেন না। এদিনও থাকবেন কি না নিশ্চিত নয়। তবু ভক্তরা আশায় বুক বাঁধছেন, দীর্ঘদিন পর আবারো দেখা যাবে বীর-জারাকে।