বলিউড তারকাদের গোপন কিছু সত্য
মানুষের জীবনে এমন কিছু দু:খ-কষ্ট থাকে। যা অন্যকে সহসা বলাও যায় না এমনকি কারো কাছে শেয়ারও করা যায় না। নিরবে সেই দু:খ বয়ে বেড়াতে হয়। কোনো কারণে সেই কথাগুলো প্রকাশ্যে আসলে অনেকেই মর্মাহত হন। ব্যতিক্রম নন শোবিজ জগতের তারকারাও। বলিউড তারকাদের জীবনেও এমন কিছু গোপন সত্য রয়েছে যা বিভিন্ন সময় সাক্ষাত্কারে নিজেরাই সেকথা জানিয়েছিলেন। আজ জেনে নিন তেমনই কয়েকজন বলিউড তারকাদের গোপন সত্য...
১. দীপিকা পাড়ুকোন বলিউডের অন্যতম সেরা নায়িকাদের একজন দীপিকা পাড়ুকোন। এ নায়িকাই নাকি এক বার গভীর অবসাদের শিকার হয়েছিলেন। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, তাকে ওষুধ এবং দীর্ঘ কাউন্সেলিংয়ের মাধ্যমে সুস্থ হতে হয়েছিল।
২. চিত্রাঙ্গদা সিংহ অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংহ যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। এক সাক্ষাত্কারে নিজেই তার ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন।
৩.রণবীর কাপুর দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুরের প্রেমকাহিনি সবারই জানা। কিন্তু জানেন কি, কেন তাদের সম্পর্ক ভেঙেছিল? রণবীর নিজেই স্বীকার করেছিলেন, ‘আমি আমার অনভিজ্ঞতা এবং ইমম্যাচিওরিটির জন্য সম্পর্ককে গুরুত্ব দিতে পারিনি...’।
৪. বিদ্যা বালান বিদ্যা বালান ঘুষ দিয়েছিলেন। মু্ম্বাইতে তার নতুন বাড়ির রেজিস্ট্রেশনের সময় সরকারি অফিসারদের ঘুষ দিয়েছিলেন এ নায়িকা। এক সাক্ষাত্কারে নিজেই এই কথা জানিয়েছিলেন।
৫. কারিনা কাপুর কারিনা কাপুরের মতো ফ্যাশন্যাবল নায়িকা বলিউডে খুব কমই রয়েছে। কিন্তু এক সাক্ষাত্কারে এ নায়িকা নিজেই জানিয়েছিলেন, ট্র্যাভেলের সময় একই জিনস অনেকবার ব্যবহার করেন তিনি। সেটা আবার না ধুয়ে।
৬. গোবিন্দ গোবিন্দ মানেই নাচ ও কমেডি। তবে অভিনেতার জীবনেও রয়েছে এক গোপন সত্যি। নিজেই তিনি স্বীকার করেছিলেন তার বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা। যদিও কারও নাম জানাননি তিনি। তার স্ত্রী সুনীতা অবশ্য সব ভুলে গোবিন্দকে দ্বিতীয় সুযোগ দিয়েছিলেন।
৭. ঋষি কাপুর টুইটারে মাঝে মাঝেই বিতর্কিত পোস্ট করে খবরের শিরোনামে হন বলিউড অভিনেতা ঋষি কাপুর। কিছুদিন আগেই তার আত্মজীবনী ‘খুল্লম খুল্লা: ঋষি কাপুর আনসেনসরড’-এ অভিনেতা লিখেছেন এক গোপন সত্যির কথা।
২১ বছর বয়সে ‘ববি’ ছবির জন্য ফিল্মফেয়ারে সেরা ডেবিউ অভিনেতার পুরস্কার পেয়েছিলেন তিনি। ঋষি জানিয়েছেন, ৩০ হাজার টাকা দিয়ে সেই পুরস্কার কিনেছিলেন তিনি।


