English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৮ ১১:২৫

পরীমনিকে সুচিত্রা সেনের সঙ্গে তুলনা

অনলাইন ডেস্ক
পরীমনিকে সুচিত্রা সেনের সঙ্গে তুলনা

জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে কিংবদন্তি অভনেত্রী সুচিত্রা সেনের সঙ্গে তুলনা করলেন নন্দিত কবি নির্মলেন্দু গুণ। পরীমনির সৌন্দর্য ও অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ নির্মলেন্দু গুণ বললেন, পরীমনি বাংলাদেশের সুচিত্রা সেন।

আসছে ৬ এপ্রিল মুক্তি পাবে পরীর নতুন ছবি 'স্বপ্নজাল'। অলটাইম নিবেদিত এই ছবিটি নির্মাণ করেছেন গিয়াসউদ্দিন সেলিম। ছবিটিতে পরীর অভিনয়ে মুগ্ধ হয়েছেন নির্মলেন্দু গুণ। তিনি বলেন, 'স্বপ্নজালে পরীমনি: কবিতাকুঞ্জের আজীবন সদস্য, বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমনি অভিনীত পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র ‘স্বপ্নজাল’ আাগামী ৬ এপ্রিল মুক্তি পাচ্ছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। আমি এই ছবিটির ট্রেলার বিভিন্ন টিভি চ্যানলের ছোট পর্দায় দেখেছি। পরীমনি দেখতে যেমন সুন্দর, তেমনি সুন্দর অভিনয় করেছেন স্বপ্নজালে।

ওর সুন্দর মুখ থেকে চোখ ফেরানো কঠিন। সৌন্দর্যের একটা সুষম বিকাশ আছে ওর দেহাবয়বে।

আমার ইচ্ছে আছে, সিনেমা হলে গিয়ে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত পরীমনির এই ছবিটি বড় পর্দায় দেখার। আপনারাও সিনেমা হলে গিয়ে স্বপ্নজাল ছবিটি দেখুন। আমাকে আপনাদের পাশে পাবেন।

সব শেষে তিনি বলেন, ধন্যবাদ পরীমনি। তুমি আমাদের সুচিত্রা সেন। তোমার ‘স্বপ্নজাল’ আমাদের সকলের হৃদয় জয় করুক- এই প্রার্থনা করি।

উল্লেখ্য, বেশ কিছুদিন আগে কবি নির্মলেন্দু গুণের আহ্বানে কবিতাকুঞ্জের জন্য এক লাখ টাকা অনুদান দিয়েছিলেন পরীমনি। এও বলেছিলেন যে, তার কবিতাও বেশ প্রিয় পরীর।