English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৮ ১৯:৪৭

তিনদিনে রানির আয়?

অনলাইন ডেস্ক
তিনদিনে রানির আয়?

৪ বছর পর কামব্যাক করেছেন বলিউডের জনপ্রিয় নায়িকা রানি মুখার্জী। 'হিচকি' দিয়ে ভক্তদের সামনে হাজির হলেন জনপ্রিয় এ নায়িকা। রানির ফেরা নিয়ে বেশ উচ্ছ্বিসত ছিলেন রানির ভক্তরা। 'হিচকি' বক্স অফিস সাফল্য তেমনটাই বলছে।

যদিও রানি বলেছিলেন, দর্শকরা যদি তাকে আর পছন্দ না করেন, তাহলে তিনি অভিনয় ছেড়ে সংসার জীবন নিয়েই ব্যস্ত হয়ে পড়বেন। তবে 'হিচকি'র তিন দিনের আয় দেখে আশা করা যায় রানি আর এমন সিদ্ধান্ত নেবেন না।

শুক্রবার ২৩ মার্চ ভারতের মোট ৯৬১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'হিচকি'। মাত্র তিনদিনেই ১৫.৩৫ কোটি আয় করেছে সিনেমাটি। এর মধ্যে (শুক্রবার) আয় করেছিল ৩.৩০ কোটি, দ্বিতীয় দিনে (শনিবার) তা বেড়ে হয় ৫.৩৫ কোটি এবং তৃতীয় দিন (রবিবার) ৬.৭০ টাকা আয় করে। তিন দিনের মোট আয় দাঁড়িয়েছে ১৫.৩৫ কোটি টাকায়।

প্রসঙ্গত, যশরাজ ফিল্মস প্রযোজিত রানির এই ছবির মোট বাজেট (খরচ) ছিল ২০ কোটি টাকা। যার মধ্যে ১৫.৩৫ কোটি টাকা উঠে এসেছে মাত্র তিন দিনেই। বাকি দিনগুলিতেও এই সিনেমাটি যে বক্স অফিসে ভালো ব্যবসা করবে তা আশা করাই যায়।

'হিচকি'র সাফল্য নিয়ে রানি মুখার্জী বলেন, 'হিচকি ও আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য দর্শকদের ধন্যবাদ। এতে এটাই প্রমাণ হল ভালো সিনেমা ও ভালো অভিনয় সব সময়ই সাফল্য পায়, তাতে বিবাহিত কিংবা সন্তানের মা এই দুই স্ট্যাটাস কখনওই বাধা নয়। দর্শক সিনেমাটিকে ভীষণ ভালোবাসা দিয়েছে। দর্শকরাই একজন 'ওয়ার্কিং মাদার' জিতিয়ে দিল।