English Version
আপডেট : ১৬ মার্চ, ২০১৮ ১৮:৪২

টিজারেই দর্শক মাতালেন সুপারহিরোইন ববি (ভিডিও)

অনলাইন ডেস্ক
টিজারেই দর্শক মাতালেন সুপারহিরোইন ববি (ভিডিও)

প্রকাশ পেল ‘বিজলি’ ছবির টিজার। এতে নায়িকাকে পুরোপুরি সুপারহিরোইন লুকে পাওয়া গেল। এই লুকেই দর্শক মাতিয়ে দিলেন চিত্রনায়িকা ববি।

এর আগে ছবিটির দুটি গান প্রকাশ হয়েছিল। গতানুগতিক লুক দিয়েও দর্শকদের মন জয় করেছিলেন ববি। 

‘বিজলি’র ৪৮ সেকেন্ড দৈর্ঘ্যের এ টিজারটি বৃহস্পতিবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। টিজারে চিত্রনায়িকা ববিকে সুপার পাওয়ার নিয়ে শত্রুদের সঙ্গে লড়তে দেখা যায়।

সেখানে তিনি বলেন, ‘পৃথিবীতে সবসময় শুভ শক্তির জয় হয়, অশুভ শক্তির পরাজয় হয়। ভবিষ্যতেও তাই হবে।‘

এ টিজারে আনিসুর রহমান মিলনকে ভিন্ন লুকে দেখা গেছে। এ ছাড়াও এতে চিত্রনায়ক ইলয়াস কাঞ্চন, মিশা সওদাগর ও জাহিদ হাসানকেও দেখা যায়।

এতে ববির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার মডেল-অভিনেতা রণবীর। ববির নিজ প্রযোজনা প্রতিষ্ঠান ববি স্টার’র ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি।  

এ ছাড়া আরো অভিনয় করেছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়, বাংলাদেশের আহমেদ রুবেল, ইলিয়াস কাঞ্চন, দিলারা জামান, শিমুল খানসহ আরো অনেকে। 

‘বিজলি’ পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। মুক্তি পাবে ১৩ এপ্রিল।

‘বিজলি’ ছবির টিজার...