English Version
আপডেট : ৮ মার্চ, ২০১৮ ১৬:০২

জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানো এক নারীর গল্প

অনলাইন ডেস্ক
জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানো এক নারীর গল্প

বিয়ের পিঁড়িতে বসার আগেই অনামিকার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে দাঁড়ায় তার জীবন। সানাইয়ের সুর নয়, বরং প্রবল হতাশার করুণ সুর তাকে গ্রাস করে।

জীবনকে এখানেই থামাতে দেয়নি অনামিকা। বিপুল আত্মপ্রত্যয়ে ঘুরে দাঁড়ানোর যুদ্ধে অবতীর্ণ হয় সে।

ঠিক তখনই সহপাঠী বীথি তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ঘটনাচক্রে পরিচয় হয় বীথির পূর্ব পরিচিত তুর্যর সঙ্গে। 

ধূসর অতীতকে পেছনে ফেলে আলোকিত ভবিষ্যতের পথে অনামিকার সঙ্গী হতে চায় তূর্য। কিন্তু অনামিকার জীবনে ঘটে যাওয়া সেই অনাকাঙ্ক্ষিত অঘটনের কথা জানার পরে তূর্য কি অনামিকার পাশে থাকবে? এমন ভয় প্রতিনিয়ত তাড়া করে বেড়ায় অনামিকাকে। 

নারীর এই ঘুরে দাঁড়ানোর গল্পটি দেখা যাবে ‘অনামিকার নীল উপাধ্যায়’ নাটকের মাধ্যমে। এনটিভিতে আজ (৮ মার্চ) রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে এটি। 

এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

আরও আছেন- আব্দুর নূর সজল, সুষমা সরকার, শেলী আহসান, খালেকুজ্জামান, নিকুল কুমার মণ্ডল প্রমুখ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তৌফিক এলাহীসহ অনেকে।