English Version
আপডেট : ৬ মার্চ, ২০১৮ ১০:৫৮

আদিরার প্রশ্নের মুখে রানী মুখার্জি

অনলাইন ডেস্ক
আদিরার প্রশ্নের মুখে রানী মুখার্জি

দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় নায়িকা রানী মুখার্জি। তার আসন্ন ছবি ‘হিচকি’। এই মুহূর্তে ছবির প্রোমোশনে ব্যস্ত সময় পার করছেন পর্দা কাঁপানো এই অভিনেত্রী। ব্যস্ত সময়ে মেয়ে আদিরাকে সবচেয়ে বেশি মিস করেন রানী। কাজে থাকলেও মন পড়ে থাকে মেয়ের কাছেই।

সম্প্রতি এক সাক্ষাত্কারে রানী জানিয়েছেন, সাধারণত খুব সকালে শুটিং করতেন। ফিরে আসতেন আদিরার লাঞ্চের আগে। ফের বিকেলে, যখন আদিরার ঘুমের সময় তখন শুটিং করেন এ নায়িকা।

রানী জানান, ‘এখন আমি আদিরাকে একটু একটু করে বোঝাচ্ছি যে, আমি শুটিং করি, অামি মিডিয়া জগতের মানুষ।

ও এখন এতটাই পরিণত যে, একদিন প্রোমোশন থেকে ফেরার পর ও জানতে চাইল, শুটিংয়ে গিয়েছিলে? আমি বললাম, হ্যাঁ। ও তখন জানতে চাইল, তাহলে মেকআপ কই?... ও এখন এ সব বুঝতে শিখছে। এটাই আমার বড় পাওয়া।

উল্লেখ্য, ‘হিচকি’তে এক শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন রানী। তার চরিত্রের নাম নয়না মাথুর। স্নায়ুর সমস্যার কারণে তার কথা বলার সময় সমস্যা হয়। সেই প্রতিকূলতা পেরিয়েও তিনি ছাত্রছাত্রীদের মন জয় করে নেন।

সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত এই ছবিতে এক নতুন রানীকে দর্শক দেখবেন বলে আশাবাদী গোটা টিম। সব কিছু ঠিক থাকলে আগামী ২৩ মার্চ মুক্তি পাবে এই ছবি।