English Version
আপডেট : ৪ মার্চ, ২০১৮ ১৬:০২

‘জিরো’র সেটে ঘুমিয়ে পড়লেন কিং খান!

অনলাইন ডেস্ক
‘জিরো’র সেটে ঘুমিয়ে পড়লেন কিং খান!

পরিচালক আনন্দ এল রাও শুটিং এর শিফট বেঁধে দিয়েছেন ভোর সকালে।  তাই কাক ডাকা ভোরে যথা সময়ে সেটে উপস্থিত হয়ে গেলেন তারকারা।  তবে সেট সাজাতে কিছু সময় লাগবে বলে হঠাৎ জানিয়ে দেওয়া হলো তারকাদের।  আর সেই সুযোগেই একটু ঝিমুনি দিয়ে ঘুমিয়ে পড়লেন বলিউডের বাদশাখ্যাত শাহরুখ। এমন মুহূর্তকে হাতছাড়া হতে দেননি ক্যাট।  শাহরুখের ঝিমুনিকে ঠাট্টার ন্যায় ইঙ্গিত করে নিজেদের ক্যামেরাবন্দি করেন তিনি।

পরিচালক আনন্দ এল রাও হাসছেন ঘুমন্ত খানকে দেখে! বোধহয় অর্ধেক আর্থিক ক্ষতি হচ্ছে বলে! এছাড়া ছবির চিত্র নাট্যকার হিমাংশু শর্মাও অপেক্ষায় রয়েছেন ছবির ফ্রেমে নায়কের ঘুম ভাঙার! আর এই ছবিটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন কিং খান নিজেই।  ছবিটি শেয়ারের কিছু সময়ের মধ্যে প্রায় ১০ লাখের বেশি লাইক ছাড়িয়ে যায়। এর আগেও ‘জিরো’ মুভির সেটে কোস্টারদের ছবি তুলে নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন ক্যাট।

চলতি বছরের ডিসেম্বর মাসে মুক্তি পাবে শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা অভিনীত ‘জিরো’।  মুভিটিতে শাহরুখকে একজন বামনের চরিত্রে দেখা যাবে।  ইতোমধ্যেই মুভির প্রকাশিত টিজার ভিডিওটি দর্শকের মাঝে বেশ আগ্রহের সৃষ্টি করেছে। এর আগে ইয়াশ জোহারের ‘জাব তাক হে জান’ সিনেমা দিয়ে পর্দা কাঁপিয়েছিলেন এই তিন অভিনেতা। তেব এবার দেখার বিষয়, শেষ পর্যন্ত ‘জিরো’ বক্স অফিসে ব্যঙ্গের খোরাক হয়, না অনেক দিন পরে একটা হিট ছবির মুখ দেখায় শাহরুখকে!