English Version
আপডেট : ১ মার্চ, ২০১৮ ১৪:২৩

শ্রীদেবীর শেষ যাত্রায় জ্যাকুলিনের কাণ্ডে তীব্র সমালোচনা

অনলাইন ডেস্ক
শ্রীদেবীর শেষ যাত্রায় জ্যাকুলিনের কাণ্ডে তীব্র সমালোচনা

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে চরম বিপাকে পড়েছেন বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ। গতকাল বরেণ্য এই অভিনেত্রীর শেষ যাত্রায় হাজির হয়েছিলেন জ্যাকুলিন। সাদা সালোয়ার কামিজের সঙ্গে গোলাপী দোপাট্টা নিয়ে মুম্বাই স্পোর্টস সেলিব্রেশন ক্লাবে হাজির হন জ্যাকুলিন। কিন্তু সেখানে গিয়ে যা করলেন। তা দেখে বিস্মিত অনেকেই।

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে জ্যাকুলিন যখন মুম্বাইয়ের সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে হাজির হন, তখন তার মুখে ছিল অদম্য হাসি। বেশ হাসি মুখেই সেখানে দেখা যায় জ্যাকুলিনকে। তার সেই ছবি ক্যামেরার ফ্ল্যাশে উঠে আসতেই জোর সমালোচনা শুরু হয়। জ্যাকুলিনের হাসিমাখা মুখের ছবিটি ইন্টারনেটে এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। শ্রীদেবীর মত সুপারস্টারকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে এ অভিনেত্রীর এমন কাণ্ডে হতাশ অনেকেই। তাই যে যার মতো ধুয়ে দিচ্ছেন এ অভিনেত্রীকে।

অনেকেই কমেন্টে স্পষ্ট জানিয়েছেন, শুধুমাত্র লোক দেখানোর জন্য এভাবে আসবেন না। শ্রীদেবীকে সম্মান জানাতে এসে ওই ধরনের ব্যবহার জ্যাকুলিনের না করাই উচিত ছিল। তবে শুধু জ্যাকুলিন নন, শ্রীদেবীর শেষ যাত্রায় হাজির হয়ে, হাসি দেখা যায় জয়া বচ্চনের মুখেও। যার কারণে তিনি ট্রোলের শিকার হন।