English Version
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ১২:৩৪

শেষ আধ ঘণ্টা যেমন কেটেছিল শ্রীদেবীর?

অনলাইন ডেস্ক
শেষ আধ ঘণ্টা যেমন কেটেছিল শ্রীদেবীর?

মৃত্যুর কয়েক মিনিট আগেও নিজের শরীরে অস্বস্তি বোধ করেননি অভিনেত্রী  শ্রীদেবী। কিন্তু হঠাত্ দুবাইয়ের হোটেলের বাথরুমে ঠিক কী ঘটল?  মৃত্যুর আগের ৩০ মিনিট ঠিক কেমন কেটেছিল শ্রীদেবীর? সংযুক্ত আমির শাহীর একটি সংবাদপত্রের প্রতিবেদনে সেই তথ্য প্রকাশিত হয়েছে।

জানা যাচ্ছে, দুবাইয়ে বিয়ের মূল অনু্ষ্ঠানের পর মুম্বাইতেই ফিরে এসেছিলেন বনি কাপুর। দুবাইয়ের হোটেলে একাই ছিলেন শ্রীদেবী। মাঝের সময়টা ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর সঙ্গে কাটিয়েছিলেন।

বিকেলের সেসময় বিশ্রাম নিচ্ছিলেন শ্রীদেবী। স্ত্রীকে চমকে দেওয়ার জন্য আবারো দুবাই ফিরে যান স্বামী। দেখে স্বাভাবিকভাবেই খুশি হন শ্রীদেবী। বেশ কিছুক্ষণ আড্ডাও মারেন দুজনে। এরপর ডিনার বাইরে করার প্ল্যান করেন তারা। বেরোনোর আগে ফ্রেস হওয়ার জন্য বাথরুমে যান শ্রীদেবী। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও বের হচ্ছিলেন না শ্রীদেবী। বনি কাপুর দরজা ধাক্কান। তারপর জল উপচে বাইরে চলে আসায় দরজা ভেঙে ভিতরে ঢোকেন তিনি।

 শ্রীদেবীকে ওই অবস্থায় দেখে চমকে যান বনি। প্রথমে একাই তাকে বার করে আনার চেষ্টা করেন। ব্যর্থ হলে, ঘনিষ্ঠ এক বন্ধুকে ফোন করেন তিনি। রাত ৯টা নাগাদ পুলিশকে ফোন করেন বনি।

এদিকে, ২৪ ঘণ্টা কেটে গেলেও শ্রীদেবীর দেহ ভারতে নিয়ে আসা নিয়ে জটিলতা থেকেই গিয়েছে। প্রথমে রোববার রাতেই দেহ মুম্বাইতে আসবে বলে খবর হয়। খবর চাউর হতেই অভিনেত্রীর বাড়ির সামনে ভিড় জমান ভক্তরা। কিন্তু দেহ হস্তান্তরের প্রক্রিয়ায় জটিলতার কারণে সোমবার দেহ নিয়ে আসার সিদ্ধান্ত হয়। অভিনেত্রীকে শেষ দেখা দেখতে এখনও অপেক্ষায় গোটা দেশ।