English Version
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ১৫:৪৫

বিয়ে বাড়িতে বেশ হাসিখুশিই ছিলেন শ্রীদেবী

অনলাইন ডেস্ক
বিয়ে বাড়িতে বেশ হাসিখুশিই ছিলেন শ্রীদেবী

ভারতের প্রখ্যাত অভিনেত্রী শ্রীদেবী আর নেই। দুবাইয়ে একটি বিয়ের আমন্ত্রণে গিয়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। তবে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেও বিয়ের অনুষ্ঠানে খুব হাসিখুশিই ছিলেন এই অভিনেত্রী।   গায়ক সোনু নিগাম শ্রীদেবীর শেষ কিছু মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানে হাসিমুখে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। তারপরেই মারণ কার্ডিয়াক অ্যারেস্ট কেড়ে নিল তার প্রাণ।

মৃত্যুর সময় দুবাইতে তার সঙ্গেই ছিলেন স্বামী বনি কাপুর এবং ছোট মেয়ে খুশি। কিন্তু পারিবারিক আনন্দের সেই অনুষ্ঠান হঠাৎই বদলে গেল শোকে। শ্রীদেবীর মৃত্যুর খবরে প্রত্যেকেই স্তম্ভিত।