সানি লিওনকেও পেছনে ফেললেন প্রিয়া
বেশ কিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এক তরুণ-তরুণীর ভিডিও ক্লিপ। ভিডিওতে দেখা যায়, মেয়েটি একটি ছেলেকে চোখে ইশারা করেছেন। যা নেট দুনিয়ায় রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে।
সম্প্রতি সেই তরুণীকে নিয়ে চলছে বেশ মাতামাতি। তাকে নিয়ে দর্শকের যেন মাতামাতির শেষ নেই। এক কথায় বলা চলে, রাতারাতি সেলিব্রেটি বনে গেছেন প্রিয়া নামের সেই তরুণী।
প্রিয়া প্রকাশ ভারিয়ার ত্রিশূরের বিমলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী। প্রিয়া এখন গুগলের মোস্ট সার্চড সেলিব্রিটি। মালয়ালম ছবির টিজারে তার চোখের ইশারা গোটা দেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশের যুবকদের নজর কেড়ে নিয়েছেন তিনি। ওরু আদার লাভ নামে ওই ছবির টিজারের জেরে রাতারাতি গোটা দেশের ড্রিমগার্ল হয়ে উঠেছেন প্রিয়া।
গুগল সার্চের দিক থেকে দেখলে জনপ্রিয়তায় তিনি ছাপিয়ে গিয়েছেন ক্যাটরিনা কাইফ থেকে দীপিকা পাড়ুকোন এমনকি সানি লিওনকে।
প্রথম ভারতীয় সেলিব্রেটি হিসেবে ইনস্টাগ্রামে নাম লেখানোর প্রথম দিনই ৬,১০,০০০ ফলোয়ার পেয়েছেন প্রিয়া। এখন তার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গিয়েছে।
মোহিনীআট্যমের প্রশিক্ষিত নৃত্যশিল্পী প্রিয়া প্রকাশ ভারিয়ার গান গাইতে ও বেড়াতে ভালবাসেন।
এদিকে, গোটা দেশ তার প্রেমে পাগল হয়ে উঠলেও এই রাতারাতি তারকা বনে যাওয়াই যেন কাল হলো তার। ইতোমধ্যে হায়দ্রাবাদের একদল যুবক প্রিয়া প্রকাশ ভারিয়ারের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। তাদের দাবি, ছবির গানে মুসলিমদের ভাবাবেগে আঘাত করা হয়েছে।


