‘তুই আমাকে আগলে রাখ, সারাদিন সারারাত’
টালিউড নায়িকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় শুভশ্রী। শুভশ্রী সোমবার (৫ ফেব্রুয়ারি) তার নিজের টুইটার অ্যাকাউন্টে মনের মধ্যে জমে থাকা কথা টুইটের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তা হলো-
‘তুই আমাকে আগলে রাখ, ঠিক এভাবেই সঙ্গে থাক, সারাদিন...সারারাত’। গত সোমবার নিজের টুইটারে এই বার্তাই দিয়েছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী। কিন্তু কাকে উদ্দেশ্যে করে শুভশ্রী এ বার্তা দিলেন সেটা কি জানেন? তাহলে কি শুভশ্রী সোহমের উদ্দেশ্যে এই বার্তা দিলেন? এমন প্রশ্ন তার ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে।
হ্যাঁ, শুভশ্রী তার জীবনের আসন্ন ‘হানিমুন’ টা টালিউড নায়ক সোহমের সাথেই সারছেন। আর তিনি এই বার্তা সোহমকেই দিয়েছেন। তবে এ সবই পর্দার কাহিনী মানে সিনেমার গল্প।
ইতোমধ্যে সোমবার (৬ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে সোহম ও শুভশ্রী অভিনীত আসন্ন ছবি ‘হানিমুন’-এর গান ‘তুই আমাকে আগলে রাখ’। গানের কথাই নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভশ্রী।
‘হানিমুন’-এর গানটি ইউটিউবে মুক্তি পাওয়ার সাথে সাথে এর ভিউ ১ লাখ ছাড়িয়ে গিয়েছে।
‘হানিমুন’ ছবিটি পরিচালনা করেছেন পিবি চাকি। পরিচালক হিসেবে পিবি চাকির এটি প্রথম ছবি। কমেডি ছবিটিতে দেখা যাবে গীতিন (সোহম) তার স্ত্রী জয়তীকে (শুভশ্রী)। গাড়ি চালিয়ে স্ত্রীকে নিয়ে হানিমুনে যাবেন গীতিন।
সেখানে গিয়ে হোটেলে রুম পাবেন না (হানিমুনে যাওয়া স্বামী গীতিন ও তার স্ত্রী জয়তী) তারা। এরপরে সরকারি সার্কিট হাউসের কেয়ারটেকারকে ঘুষ দিয়ে তারা একটা ঘরের ব্যবস্থা করবেন। যেখানে প্রাণেশ নামে তাদের জন্য বুক হবে একটি ঘর।


