English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৮ ১১:৫৯

ফের বউয়ের সাজে কারিনা কাপুর

অনলাইন ডেস্ক
ফের বউয়ের সাজে কারিনা কাপুর

২০১২ সালের আগে কথা। নতুন বউ সেজে সাইফ আলী খানকে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। বর্তমানে এই তারকা দম্পতির ঘরে তৈমুর নামে একটি পুত্র সন্তানও রয়েছে। কিন্তু দীর্ঘ ৭ বছর পর আবার হঠাৎ করে নতুন বউ সাজলেন কারিনা কাপুর। না, এবার বিয়ের জন্য নয়, একটি বিজ্ঞাপনের জন্য তিনি বউয়ের সাজে ধরা দিলেন। 

ভারতীয় গণমাধ্যমের খবর, সম্প্রতি একটি ফ্যাশন শো-এর জন্য কাতারের দোহায় উড়ে যান করিনা। সেই শো-এর এবার স্টপার হিসেবে দেখা যায় কারিনাকে। আর সেখানেই ডিজাইনার বিক্রম পণ্ডিতের লেহেঙ্গায় ঝলসে ওঠেন বেগমজান।

কারিনার ভক্তদের কথায়, স্ত্রীকে এমন ‘ড্রিমি ব্রাইডাল’ অবতারে দেখে যদি সাইফ তাঁকে নিয়ে যদি আবার বিয়ের পিঁড়িতে বসতে চান, তাহলে অবাক হওয়ার কিছু নেই।