English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৮ ১১:১০

বড় পর্দা কাঁপাতে ফের হাজির শাহরুখ-কাজল

অনলাইন ডেস্ক
বড় পর্দা কাঁপাতে ফের হাজির শাহরুখ-কাজল

বড় পর্দা কাঁপাতে আবার হাজির বলিউডের অন্যতম জনপ্রিয় ও সেরা জুটি শাহরুখ-কাজল। চলতি বছরের বড়দিনেই একসঙ্গে দেখা এই জুটিকে। 

খবর অনুযায়ী, বাদশা খানের আগামী ছবি পরিচালক আনন্দ এল রাইয়ের ‘জিরো’-তে বিশেষ ভূমিকা দেখা যাবে কাজলকে। থাকবেন রানি মুখার্জিও। সম্প্রতি এই বিশেষ দৃশ্যটি শ্যুট করেছেন এই তিন তারকা। সিনটিকে ‘কুছ কুছ হোতা হ্যায়-পার্ট টু’ বলে জানিয়েছেন রানি মুখার্জি।

কাজল বেশ খুশি আবার কিং খানের সঙ্গে কাজ করে। এত বছর পরও একসঙ্গে কাজ করার উৎসাহে ভাটার চিহ্নটুকুও নেই। তাই স্বল্পক্ষণের জন্য হলেও বড়দিনে শাহরুখ-কাজলকে একসঙ্গে দেখতে পাওয়া এই জুটির অনুগামীদের জন্য সত্যিই উপরি পাওনা। আপাতত অপেক্ষা এক বছরের।