English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৮ ১১:২০

সালমানকে বাবা হতে বললেন রানি

অনলাইন ডেস্ক
সালমানকে বাবা হতে বললেন রানি

এখনো চির সবুজ ব্যাচেলর হয়েই আছেন বলিউড সুপারস্টার সালমান খান। তার বিয়ে নিয়ে আগ্রহ আর কৌতূহলের অন্ত নেই গোটা বিশ্বের তরুণীদের। কিন্তু তার বিয়ের তো কোনো খবরই নেই। ৫২ বছর পেরিয়ে এসে বিয়ে নিয়ে কোনো আগ্রহও দেখা যাচ্ছে না সালমানের।

তাই বিয়ে না করেই সালমানকে সন্তানের বাবা হওয়ার হওয়ার পরামর্শ দিয়েছেন বলিউডের আরেক সুপার স্টার রানি মুখার্জি। আর এতেই রীতিমত সোরগোল পড়ে গেছে বিনোদন পাড়ায়। অবশ্য সালমানের সঙ্গে খুনসুটি করে তাকে এই পরামর্শ দেন বাঙালি বলিউড নায়িকা রানি।

কিছু দিন পরেই ‘বিগ বস ১১’ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এবার 'বিগ বস' হবেন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এরই মধ্যে নিজের প্রচারণার জন্য বিগ বসে এসেছিলেন রানি মুখার্জি। আর এই অনুষ্ঠানে এসে সালমানের সঙ্গে দুষ্টামি জমে।

দু’জনের আলাপচারিতার এক পর্যায়ে রানি মুখার্জি বলেন, সালমানের এবার বিয়ে না করে সরাসরি বাবা হওয়া উচিত। এত খেলার সঙ্গী পাবে আদিরা (রানির মেয়ে)। সালমানের সন্তানও যেন তার মতোই সুন্দর দেখতে হয়।' এ কথার পরপরই হাসিতে ফেটে পড়ে চারদিক। সূত্র: পিঙ্ক ভিলা