English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৮ ১৮:০১

দীপিকা নয়, রণবীর সিংহের আসল ভালবাসা অন্য কেউ

অনলাইন ডেস্ক
দীপিকা নয়, রণবীর সিংহের আসল ভালবাসা অন্য কেউ

মনের কথা দীপিকার সঙ্গে নয়, অন্য কারও সঙ্গে বলছেন- এমনটাই জানালেন বলিউড হার্টথ্রব রণবীর সিংহ। তবে কি প্রিয় বান্ধবীর সঙ্গে মনোমালিন্য চলছে তাঁর?  বেশ রমরমিয়েই তো চলছিল রণবীর সিংহ ও দীপিকা পাডুকোনের সম্পর্ক। তা হলে কি শেষমেশ কোনো তৃতীয় ব্যক্তির আগমনে সম্পর্কে চিড় ধরল বলিউডের সবচেয়ে চর্চিত জুটির?

না, কোনও তৃতীয় ব্যক্তি নয়, একটি সর্বভারতীয় বিনোদন ওয়েবসাইটের খবর অনুযায়ী, নিজের দাড়ির সঙ্গেই নাকি মনের কথা বলেন রণবীর! সম্প্রতি একটি অ্যাওয়ার্ড ফাংশানে পারফর্ম করতে গিয়ে এমনটাই প্রকাশ পেয়েছে অভিনেতার বক্তব্যে।। এক খুদে ফ্যানের তাঁর দাঁড়ি সম্পর্কে করা প্রশ্নের উত্তরে রণবীর জানিয়েছেন দাড়ির প্রতি তাঁর বিপুল ভালবাসার কথা। দাড়ির সঙ্গে কথা বলেই সব কিছু ব্যক্ত করেন তিনি। যে ভাবে উদ্ভিদপ্রিয় মানুষেরা গাছের সঙ্গে কথা বলেন, ঠিক সে ভাবেই দাড়ির সঙ্গে মনের কথা বলেন তিনি। তবে এর একটা কারণও আছে। রসিকতার সুরে রণবীর জানান, যাতে তাঁর দাড়ি উত্তরোত্তর বৃদ্ধি পায় তাই এই অভিনব পন্থা নিয়েছেন রণবীর।

এখন দীপিকা ও দাড়ির মধ্যে কে অভিনেতার মনের বেশি কাছের- তা সত্যিই ভাবার বিষয়।