English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০১৮ ১৯:২১

এবার বামন সাজে স্ক্রিনে কিং খান! (ভিডিও)

অনলাইন ডেস্ক
এবার বামন সাজে স্ক্রিনে কিং খান! (ভিডিও)

সিনেমা পর্দায় আসবে ২০১৮ সালের ডিসেম্বরে। কিন্তু তা নিয়ে এখনি অনলাইন কাঁপাচ্ছে বলিউড কিং খান শাহরুখ খান। পরিচালক আনন্দ এল রাই-এর সঙ্গে জুটি বেঁধে এবার ময়দানে নামলেন শাহরুখ খান। আর সেই কারণেই নিজের টুইটার হ্যান্ডেলে সিনেমার খণ্ডচিত্র প্রকাশ করেছেন কিং খান। পাশাপাশি সিনেমার টিজারও শেয়ার করেন শাহরুখ।

‘জিরো’ নামে ওই সিনেমার টিজারে শাহরুখকে দেখা যাচ্ছে 'বামন অবতারে'। এই প্রথম চিরাচরিত ছক ভেঙে এক নতুন ধরনের চরিত্রে দেখা যাচ্ছে শাহরুখ খানকে। টিজারে যেমন মজার চরিত্রে দেখা যাচ্ছে কিং খানকে তেমনি সিনেমা মুক্তির পরও কি সেই ক্রেজ ধরে রাখতে পারবেন বলিউড বাদশা, সেটা অবশ্য সময়ই বলবে।

ইমতিয়াজ আলি পরিচালিত ‘যব হ্যারি মেট সেজল’-এ অনুষ্কা শর্মার বিপরীতে অভিনয় করেন শাহরুখ খান। অনুষ্কার সঙ্গে জুটি বেঁধে ‘রব নে বানাদি জোড়ি’-তে অভিনয় করে সেই সিনেমা ব্লক বাস্টার হলেও, বি টাউনে ভাল ব্যবসা করতে পারেনি ‘যব হ্যারি মেট সেজল’। ওই সিনেমা মুখ থুবড়ে পরার পর এবার আনন্দ এল রাই-এর সঙ্গে ফের জুটি বেঁধে কাজ শুরু করলেন কিং খান।

আরও জানতে এই ভিডিও