English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭ ১৬:৫১

বাসা ভাড়া না পেয়ে রাগে নাম পরিবর্তন করলেন অভিনেতা

অনলাইন ডেস্ক
বাসা ভাড়া না পেয়ে রাগে নাম পরিবর্তন করলেন অভিনেতা

নিজের নামের পদবি পরিবর্তন করলেন ভারতেরর টেলিভিশন অভিনেতা লক্স লালওয়ানি। বাড়িভাড়া না পাওয়ার রাগে নিজের পদবি ছাড়ার ঘোষণা করেছেন তিনি।

জানা গেছে, লক্সের এক বন্ধু দীর্ঘদিন ধরে বাড়িভাড়া নেওয়ার চেষ্টা করছে। কিন্তু, তাঁর পদবির জন্য মুম্বাইতে কেউ তাঁকে বাড়ি দিতে রাজি নয়। সেই রাগেই নিজের পদবি ছেড়ে দিচ্ছেন তিনি। তাঁর কথায়, কাউকে তাঁর নাম দিয়ে বিচার করা উচিত নয়।

এ প্রসঙ্গে লক্স জানান, আমার পদবি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছে বাবা-মা। তবে আত্মীয় ও বন্ধু বান্ধবদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। কিছু মানুষের মতে, আমার পদবি আমার পরিচয়। তবে আমার মতে, কেন আমাদের একটা পদবি বা সম্প্রদায়র নাম নিয়ে চলতে হবে। শুধু নিজেদের নাম নিয়ে কেন আমরা বেঁচে থাকতে পারব না।

সরকারিভাবে লক্স নিজের পদবি এখনও ছাড়েননি। তবে, তিনি শিগগিরই সেই প্রক্রিয়া শুরু করবেন।