English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭ ১৬:৩১

৮ বার সাপের কামড় খেয়েও সুস্থ লিন্ডসে লোহান

অনলাইন ডেস্ক
৮ বার সাপের কামড় খেয়েও সুস্থ লিন্ডসে লোহান

মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে ছাড়া পেয়ে বেরিয়ে পড়লেন অবকাশযাপনে। বড়দিন উদ্‌যাপন করলেন থাইল্যান্ডে।

সেখানে গিয়ে পড়লেন আরেক বিপদে! ফুকেটের নির্জন এক এলাকায় সাপের কামড় খেলেন লিন্ডসে লোহান। গোড়ালির ঠিক ওপরে কয়েকবার কামড়েছে সাপ। কামড় বসানো পায়ের ছবি তুলে সেটা দিলেন ইনস্টাগ্রামে। ছবিতে দেখা যায় সাত-আটটি ক্ষত। তার মানে একবার নয়, সাপটি পর পর কয়েকবার কামড়েছে ‘মিন গার্লস’ অভিনেত্রীকে।

এই ছবি দেখে ভক্তরা যখন উত্কণ্ঠায়, ঠিক তখনই লোহান জানান, ‘চিন্তার কারণ নেই। সাপটি বিষধর ছিল না। তাই এখনো টিকে আছি। তবে ভয় পেয়েছিলাম।

সাপের কামড়ের ঘটনাটা ছাড়া এবারের সফরটা বেশ উপভোগ্যই ছিল।