নিজের থেকেও যাকে বেশি ভালোবাসেন ‘আনুশকা’
প্রাণীরা যেন তারই অবিচ্ছেদ্য অংশ। প্রাণীদের প্রতি তার রয়েছে অগাধ ভালোবাসা। তার টুইটার তার নিজের ছবির থেকে তার পোষা কুকুর ডুডুর ছবি বেশি দেখা যায়। আর ছবিগুলো দেখলে মনে হবে সে নিজের থেকেও বেশি ভালোবসেন তার কুকুর ডুডুকে।
আর এ প্রাণিপ্রেমের স্বীকৃতি হিসেবে পেটার (পিপল ফর দি এথিক্যাল ট্রিটমেন্ট অব এনিম্যালস) ‘পারসন অব দ্য ইয়ার’ হয়েছেন আনুশকা শর্মা। এ বছর আনুশকা একটি কুকুরকে আগুনে পুঁড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছেন। মুম্বাইয়ের ঘোড়াটানা গাড়ির বিরুদ্ধে কথা বলেছেন, পশু-প্রাণীদের সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচারণা চালু করেছেন, প্রাণীদের আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন। মিলিয়ে পুরস্কার পাওয়াটা যেন অনুমিতই ছিল অভিনেত্রীর জন্য। এক বিবৃতিতে পেটা বলে, ‘আনুশকা শর্মা গর্বিত প্রাণী অধিকার কর্মী। তাঁর মতো দয়ালু, সচেতন একজনকে নিয়ে আমরা সব সময়ই গর্ব করি। ’ বলিউডের অন্যতম প্রাণিপ্রেমী হিসেবে পরিচিত আনুশকা অনেক দিন ধরেই নিরামিষভোজী, সব সময়ই সোচ্চার থাকেন প্রাণী অধিকার নিয়ে। ২০১৫ সালে তিনি পেটার বিচারে সেরা আবেদনময়ী নিরামিষভোজী তারকা হয়েছিলেন। সম্প্রতি একটি ফটো শেয়ারিং সাইটেও ডুডুকে ‘ট্রু লাভ’ হিসেবে উল্লেখ করেন আনুশকা। আনুশকা বলেন, ‘আমার নতুন পোষা কুকুর ডুডু। খুবই কিউট ও। ছুটির দিনে কোথাও ঘুরতে যাওয়া বা আমার সঙ্গী হিসেবে ডুডুকে আমার খুব পছন্দ হয়েছে। সেই আমার আসল ভালোবাসা। আর যেহেতু ও কয়েকদিন খুব ব্যস্ত থাকবে তাই এখন এই সময়টা আমি ডুডুকে দিতে চাচ্ছি’।


