English Version
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৭ ১৭:৩২

আনুষ্কা-বিরাটের রিসেপশনে নাচলেন শাহরুখ!

অনলাইন ডেস্ক
আনুষ্কা-বিরাটের রিসেপশনে নাচলেন শাহরুখ!

‘রব নে বানা দি জোড়ি’ দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন অনুষ্কা শর্মা। শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে ওই সময় সাড়া জাগিয়েছিলেন বলিউডের ‘পাঞ্জাবি কুড়ি’। তারপর কেটে গিয়েছে প্রায় ৯ বছর। যার মধ্যে ‘যব তক হ্যায় যান’ এবং হালফিলে ‘যব হ্যারি মেট সেজল’, অনুষ্কাকে যখনই শাহরুখ খানের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে, দর্শকের প্রত্যাশা বেড়েছে চড়চড়িয়ে। আর তাই তো, শাহরুখ খানকে নিজের ‘মেন্টর’ হিসেবেই পরিচয় দেন বিরাট ঘরণী। আর এবার বিরাট-অনুষ্কার রিসেপশন যেন ঝলমলিয়ে উঠল শাহরুখ খানের উপস্থিতিতে।