ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময়ে মাথায় কী চলে? জানালেন অভিনেত্রীরা!
বলিউডের সিনেমায় প্রেমের দৃশ্য স্বাভাবিক বিষয়। সেই সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যেও। বর্তমানে বলিউডের অধিকাংশ সিনেমাতেই বিশেষ দৃশ্যের উপস্থিতি থাকেই। কিন্তু সেন্সর বোর্ডের কাঁচি থেকে বাঁচতে নানা কায়দায় সেগুলো দেখানো হয়ে থাকে। মানে যতটা দেখানো সম্ভব আর কী।
ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময়ে মাথায় কী চলে? এমনটি জানালেন বলিউডের ৫ নায়িকা। বলিউড তারকারা জানিয়েছেন, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা মোটেই সহজ নয়। সে সময়ে কার মাথায় কী চলে জেনে নিন এক ঝলকে। দীপিকা পাডুকোন: এই অভিনেত্রী জানিয়েছেন, শুধু ঘনিষ্ঠ দৃশ্যেই নয়, যে কোনও দৃশ্যে অভিনয়ের আগেই সহ-অভিনেতার সঙ্গে বোঝাপড়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা একবার হয়ে গেলে যে কোনও দৃশ্যেই নিজের সেরাটা উজাড় করে দেন তিনি। তবে ঘনিষ্ঠ দৃশ্যে আবেগকে একেবারেই দূরে রাখেন অভিনেত্রী। পুনম পান্ডে: জনপ্রিয় এই অভিনেত্রীর কথায়,‘আমি যে কোনও দৃশ্যে অভিনয়টাই খুব আন্তরিকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি। ঘনিষ্ঠ দৃশ্যের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। ওই সময়টা আমি উপভোগ করি আর সেই কারণেই পর্দায় দৃশ্যগুলো খুব ন্যাচারাল দেখায়। রাধিকা আপ্তে: সাহসী দৃশ্যে অভিনয়ের সময়ে মাথায় অনেক কিছুই ঘুরতে পারে বলে অভিনেত্রী মত। লীনা যাদব পরিচালিত ‘পার্চড’ (২০১৫) ছবিতে অভিনয়ের উদাহরণ টেনে অভিনেত্রী বলেছেন, সে সময়ে তাঁর সহ-অভিনেতা ক্রমাগত তাঁকে মজার মজার জোকস বলে হাসিয়েছিলেন। তাই কোনও অসুবিধেই হয়নি। সোনাল চৌহান: ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের আগে পরিচালক ও সহ-অভিনেতাকে বার বার দৃশ্য সম্পর্কে জানতে চান এই অভিনেত্রী। নিশ্চিন্ত হলে তবেই কাজে নামেন। সোনাক্ষী সিনহা: পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে একেবারেই কমফর্টেবল নন সোনাক্ষী। তাই সে ধরনের দৃশ্যে তাঁকে দেখাও যায় না। তবে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করার সময়ে ওই দৃশ্যটা সম্পর্কেই ভাবেন সোনাক্ষী।


