মুক্তি পেয়েছে ৫৫ চলচ্চিত্র, সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লা ভারী
বিদায়ের দার প্রান্তে ২০১৭ সাল। আর মাত্র কিছু দন পরই নতুন সূর্যের আলোয় নতুন সম্ভাবনা নিয়ে আসছে নতুন বছর। অন্যান্য ক্ষেত্রের ন্যায় সফলতা আর ব্যর্থতা ছিলো চলচ্চিত্র অঙ্গনেও। ২০১৭ সালে প্রায় সারা বছর অস্তিরতা লেগেই ছিলো চলচ্চিত্র পাড়ায়। আর তাই লাভ তো দুরের কথা মূলধনের টাকা তুলতেই হিমসিম খেতে হয়েছে চলচ্চিত্রের অনেক প্রযোজকদের।
লোকসানের ক্ষেত্রে অস্থিরতার পাশাপাশি নিম্নমানের চলচ্চিত্রও ছিলো বেশ দায়ী। তবে বেশ কিছু চলচ্চিত্র দেখিয়েছে আলোর মুখ। দর্শকদের করেছে হল মুখী। তবে তার পরিমান খুবই কম। এক কথায় বলা যায় চলতি বছর চলচ্চিত্রে সফলতার চেয়ে ব্যর্থতা বেশী। চলতি বছর এখন পর্যন্ত মোট ৫৪টি সিনেমা মুক্তি পেয়েছে। আর মুক্তির অপেক্ষায় রয়েছে বছরের শেষ সিনেমা ‘গহীন বালুচর’ (২৯ ডিসেম্বর)। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি ও বুকিং এজেন্ট সূত্রে জানা গেছে, চলতি বছর ব্যবসা সফল সিনেমার তালিকায় রয়েছে তিনটি সিনেমা। এগুলো হলো ‘নবাব’, ‘ঢাকা অ্যাটাক’ ও ‘বস টু’। সর্বশেষ রোজার ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘নবাব’ ছবিটি। এ বছরের আরেকটি আলোচিত ও ব্যবসায়িক ভাবে সফল ছবি হলো ‘ঢাকা অ্যাটাক’। নতুনভাবে ছবিটি দর্শকদের মধ্যে প্রাণ সঞ্চার করেছে। এ সিনেমার মধ্য দিয়ে ফের বিভিন্ন শ্রেণীর দর্শক প্রেক্ষাগৃহমুখী হয়েছিল। এদিকে এছাড়া গত ২৬ জুন মুক্তি পেয়েছে বস ২ ছবিটি। এতে জিৎ এর সঙ্গে জুটি বেধে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। সে সময় ঈদের তিনটি সিনেমার মধ্যে এ ছবিটিও কিছুটা বাণিজ্যিক সফলতা পেয়েছে। এই তিনটি ছবি ছাড়াও ব্যবসায়িক ভাবে সফল বলা যায় বুববুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবিটি। একমাত্র দেশিয় প্রযোজনার ছবি বিগ বাজেটের ছিল ‘রাজনীতি’। যাতে জুটি বেঁধেছেন ‘শাকিব-অপু’। আর এই ছবির মাধ্যমেই সর্বশেষ বড় পর্দায় এক সাথে দেখা গিয়ে ছিলো এই জুটিকে। তবে ছবিটি মুক্তির পর রাজনীতির শিকার হয়েছিল এই ছবির নির্মাতা। এদিকে ব্যবসায়িক দিক থেকে তেমন ভাবে সফল না হলেও সারা বছর বেশ আলোচনায় ছিলো কিছু চলচ্চিত্র। যাদের মাঝে মোস্তফা সারওয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’, তৌকির আহমেদ পরিচালিত ‘হালদা’, মালেক আফসারি পরিচালিত ‘আন্তর জ্বালা’, নতুন নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত ‘সুলতানা বিবিয়ানা’ ও রয়েল খান পরিচালিত গেইম রিটার্নস্। এবার দেখে নেয়া যাক ২০১৭ সালের সিনেমার তালিকা: ১. মাস্তান ও পুলিশ ২. কত স্বপ্ন কত আশা ৩. রীনা ব্রাউন ৪. তুখোড় ৫. যে গল্পে ভালোবাসা নেই ৬. ভালোবাসা এমনই হয় ৭. মায়াবিনী ৮. প্রেমী ও প্রেমী ৯. সত্যিকারের মানুষ ১০. শেষ চুম্বন ১১. মিসড কল ১২. ভুবন মাঝি ১৩. মেয়েটি এখন কোথায় যাবে ১৪. ভালোবাসা ১৬ আনা ১৫. ক্রাইম রোড ১৬. শূন্য ১৭. সুলতানা বিবিয়ানা ১৮. নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার ১৯. হঠাৎ দেখা ২০. সত্তা ২১. ধ্যাততেরিকি ২২. তুই আমার ২৩. আপন মানুষ ২৪. পরবাসিনী ২৫. তুমি রবে নীরবে ২৬. মিলন সেতু ২৭. নবাব ২৮. রাজনীতি ২৯. ড্রেসিং টেবিল ৩০. বস টু ৩১. গ্রাস ৩২. মধু হই হই বিষ খাওয়াইলা ৩৩. ভয়ংকর সুন্দর ৩৪. রাইয়ান ৩৫. মার ছক্কা ৩৬. এক পলকের দেখা ৩৭. রংবাজ ৩৮. অহংকার ৩৯. সোনাবন্ধু ৪০. টু বি কন্টিনিউড (টিভিতে) ৪১. শেষ কথা (টিভিতে) ৪২. খাঁচা ৪৩. ১৬ আনা প্রেম ৪৪. ঢাকা অ্যাটাক ৪৫. দুলাভাই জিন্দাবাদ ৪৬. ডুব ৪৭. গেইম রিটার্নস্ ৪৮. কপালের লিখন ৪৯. খাস জমিন ৫০. হালদা ৫১. ছিটকিনি ৫২. চল পালাই ৫৩. অন্তর জ্বালা ৫৪. আঁখি ও তার বন্ধুরা ৫৫. গহীন বালুচর [২৯ ডিসেম্বর মুক্তি পাবে]


