English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৭ ১৫:৫৩

দাবাং থ্রি-তে সালমানের নায়িকা হচ্ছেন নাগিন!

অনলাইন ডেস্ক
দাবাং থ্রি-তে সালমানের নায়িকা হচ্ছেন নাগিন!

বলিউডের অ্যাকশন হিরো সালমান খানের দাবাং ছিল সুপার ডুপার হিট। দাবাং টু-তেও সালমান ছিলেন অনবদ্য। এই দুই ছবিতেই নায়িকা হিসেবে সালমানের সঙ্গী ছিলেন সোনাক্ষী সিনহা। তবে 'দাবাং-থ্রি'তে বেশ বড় চমক নিয়ে আসছেন সালমান খান। 

জানা গেছে, 'দাবাং-থ্রি'তে বাঙালি গার্ল হিসেবে মৌনি রায়কে নিতে চাচ্ছেন সালমান খান। ফলে সালমানের হাত ধরেই বলিউডে অভিষেক হবে এই বাঙালি কন্যার।  এ ব্যাপারে মৌনী রায়ের সঙ্গে কথাবার্তাও চলছে বলে জানিয়েছেন ‘দাবাং থ্রি’র পরিচালক আরবাজ খান। সালমানের সাথে রুপালি পর্দায় অভিষেকের এতো বড় সুযোগ নিশ্চয়ই হাত ছাড়া করতে চাইবেন না মৌনী রায়। বহুদিন থেকেই মুম্বাইবাসী মৌনী রায়। বহু বছর আগে হিন্দি সিরিয়াল 'কিঁউ কি শাস ভি কাভি বহু থি' দিয়ে অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। এরপর বহু হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।    তবে সম্প্রতি তার অভিনীত ‘নাগিন’ সিরিয়ালটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তাকে নাকি অনেকেই পিছন থেকে ‘নাগিন’ বলে ডেকে থাকেন। সেই ‘নাগিন’ -এর এবার অভিষেক ঘটছে বলিউডে। তাও সালমানের বিপরীতে।  অভিনেত্রী মৌনী রায়ের জন্ম ১৯৮৫ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে।