English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৭ ১৪:৪২

তিন দিনেই ১০০ কোটির ক্লাবে টাইগার

অনলাইন ডেস্ক
তিন দিনেই ১০০ কোটির ক্লাবে টাইগার

বছরের শেষে বক্সঅফিস কাঁপাচ্ছেন সালমান খান। মুক্তির তিন দিনেই একশো কোটির ক্লাবে ঢুকে পড়ল 'টাইগার জিন্দা হ্যায়'।

এখনও পর্যন্ত রোজগারের পরিমাণ প্রায় ১১৪.৯৩ কোটি রুপি। এদিন টুইটারে ছবির কালেকশনের তথ্য দিয়েছেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ। তিনি লিখেছেন, ৩ দিনে দারুণ আয় করল টাইগার জিন্দা হ্যায়। মেট্রো, আধা শহর, মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিনে ব্যাপক চলছে এই সিনেমা। শুক্রবার ৩৪.১০ কোটি, শনিবার ৩৫.৩০ কোটি ও রবিবার ৪৫.৫৩ কোটির ব্যবসা করছে সল্লু-ক্যাটের টাইগার। 'বজরঙ্গি ভাইজানে'র ব্যবসাও ছাপিয়ে গিয়েছে 'টাইগার জিন্দা হ্যায়'কে।   আদর্শ লিখেছেন,প্রথম ৩ দিনে বজরঙ্গি ভাইজানের আয় হয়েছিল ১০২.৬০ কোটি টাকা। আর সুলতান আয় করেছিল ১০৫.৫৩ কোটি।   উল্লেখ্য, 'টাইগার জিন্দা হ্যায়'কে ধরলে এখনও পর্যন্ত সলমনের ১২টি ছবি একশো কোটি ক্লাবে ঢুকল।