English Version
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৭ ১৫:৪০

বিয়ে করছেন কল্যাণ কোরাইয়া

অনলাইন ডেস্ক
বিয়ে করছেন কল্যাণ কোরাইয়া

বিয়ে করতে যাচ্ছেন অভিনেতা কল্যাণ কোরাইয়া। আগামী বুধবার তেজগাঁওয়ের হলি রোজারি চার্চে খ্রিষ্টান রীতিতে বিয়ে অনুষ্ঠিত হবে। কল্যাণ নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, কল্যাণের হতে যাওয়া স্ত্রীর নাম গ্রেইস ভায়োলেট ডি কস্টা। গ্রেইস হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এরপর যুক্তরাষ্ট্র থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে সেখানেই থাকছেন। তবে বিয়ের জন্য দেশে এসেছেন। আড়াই বছর ধরে কল্যাণের সঙ্গে তার পরিচয়। দুই পরিবারের সম্মতিতে এই বিয়ে হচ্ছে। কল্যাণ কোরাইয়া বলেন, ২৬ ডিসেম্বর বিকেলে তেজগাঁওয়ের গির্জার পাশে একটি কমিউনিটি সেন্টারে গায়ে হলুদ সম্পন্ন হবে। পরদিন বিকেল ৪ টায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সেখানে থাকবেন দুই পরিবারের মানুষজন এবং আত্মীয়-স্বজন। জানুয়ারি মাসে মিডিয়ার সহকর্মীদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবো। ইতোমধ্যে কল্যাণ কোরাইয়া কাজ করেছেন চারটি চলচ্চিত্রে। ছোটপর্দাতেও অভিনয় অব্যাহত রেখেছেন।