English Version
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৭ ১৫:২১

মঞ্চ মাতালেন পূর্ণিমা

অনলাইন ডেস্ক
মঞ্চ মাতালেন পূর্ণিমা

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। অভিনয় জীবনের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেক সুপার হিট ছবি দর্শকদের উপহার দিলেও অনেক দিন ধরেই চলচ্চিত্র থেকে দূরে তিনি। তবে সরব আছেন বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনা আর মঞ্চে পারফর্মে।

গতকাল রাজধানীর আর্মি স্টেডিয়ামে বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোবাকো (ব্যাট) একটি কর্পোরেট ইভেন্ট এর আয়োজন করেছিল। আর সে অনুষ্ঠানেই নেচে গেয়ে মঞ্চ মাতান পূর্ণিমা। আর তেমন কিছু ছবিই তিন তার ফেসবুকের দেয়ালে শেয়ার করেছেন। জানা গেছে, এটি ছিল ব্যাটের ইন্টারনাল কর্পোরেট অনুষ্ঠান। আর যেখানে দেশ সেরা অন্যান তারকাদের পাশাপাশি পারফর্ম করেন পূর্ণিমা। উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়িকার চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার ছবির মাধ্যমে। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ২০১০ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।