English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৭ ১৫:৫৮

অনেক দিন পর এক সাথে বাবা-ছেলে

অনলাইন ডেস্ক
অনেক দিন পর এক সাথে বাবা-ছেলে

‘শাকিব খান’ নামই যার বিশেষণ। নতুন ছবি নিয়ে সব সময় দেশে-বিদেশে ব্যস্ত থাকেন এই তারকা। কিন্তু সন্তানকে পেলেই যেন সব ভুলে যান সে। তাইতো কাজের ফাঁকে সময় পেলেই ছুটে আসেন ছেলের কাছে।

শুক্রবার সকাল থেকেই শাকিব ও তার পুত্র জয়ের নতুন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ দেখা যাচ্ছে। যেখানে সাদা পাঞ্জাবি পড়ে শাকিব খান তার ছেলেকে কালো রঙের গাড়িতে বসিয়ে মজা করছে। বর্তমানে শাকিব খান হায়দরাবাদে নোলোক ছবির শুটিং এ ব্যস্ত আছেন। ধারণা করা হচ্ছে হায়দরাবাদ থেকে গত সপ্তাহে ঢাকায় ফিরেছিলেন শাকিব। তখনই ছেলের সঙ্গে একান্ত কিছু সময় কাটান তিনি। ঢাকার বিভিন্ন জায়গায় গাড়িতে করে ঘুরে বেড়ান ১৫ মাসের সন্তানকে নিয়ে। ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব-অপু। ৯ বছর বিয়ের খবর গোপন রাখেন এই তারকা জুটি। চলতি বছরের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনে ছয় মাস বয়সী ছেলে আব্রাম জয়কে সঙ্গে নিয়ে হাজির হন অপু। বিয়ের খবর জানাজানির ৮ মাসের মাথায় অপুকে তালাকের নোটিশ পাঠান শাকিব খান।