English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৭ ১৪:৩৩

রিসিপশনে আনুশকার গয়নার দাম কত?

অনলাইন ডেস্ক
রিসিপশনে আনুশকার গয়নার দাম কত?

বিয়েটা লুকিয়ে করলেও, দিল্লির রিসেপশনে কিন্তু ঝলকানো সাজে প্রকাশ্যে হাজির হয়েছেন নববধূ আনুশকা শর্মা কোহলি। বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের করা ডিজাইনার লাল শাড়ি ও গয়নায় মোহময়ী দেখাচ্ছিল আনুশকাকে।

'টাইমস নাউ'-সূত্রে খবর দিল্লির রিসেপশনে সব্যসাচীর ডিজাইন করা আনুশকার ওই 'হেরিটেজ ব্রাইডাল কালেকশন'-এর দাম নাকি ২৫-৩০ লক্ষ টাকা। তবে বিরুশকার যে বিলাস বহুল বিয়ের ক্ষেত্রে এমূল্য হয়ত নগণ্যই।

প্রসঙ্গত, ইনস্টাগ্রামে বিরুশকার রিসেপশন লুকে বিশেষ ব্যাখ্যা করেছেন বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।