English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭ ১৬:০৪

১৯ বছর পর একসঙ্গে পর্দায় শাহরুখ-কাজল-রানী!

অনলাইন ডেস্ক
১৯ বছর পর একসঙ্গে পর্দায় শাহরুখ-কাজল-রানী!

১৯ বছর আগে একই মুভিতে ফ্রেমবন্দি হয়েছিলেন বলিউডের তিন সুপারস্টার শাহরুখ খান, কাজল আর রানী মুখার্জি। করণ জোহরের 'কুচ কুচ হোতা হ্যায়' মুভিটির কথা আজও মানুষের মুখে মুখে ফিরে। তারপর আর এই তিন তারকাকে একসাথে দেখা যায়নি। অবশেষে হয়ত শেষ হতে যাচ্ছে ভক্তদের প্রতীক্ষা। আনন্দ এল রাইয়ের নতুন ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড কিং শাহরুখ। নাম ঠিক না হওয়া ছবিটিতে বামন চরিত্রে দেখা যাবে তাকে। তার সহশিল্পী হিসেবে অভিনয় করবেন সদ্য বিবাহিত তারকা আনুশকা শর্মা এবং ক্যাটরিনা কাইফ। এই ছবিতেই নাকি শাহরুখের সঙ্গে দেখা যাবে রানী ও কাজলকে! 'কুচ কুচ হোতা হ্যায়' ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে। বলিউডের সর্বকালের অন্যতম সেরা হিট ছবি এটি। জানা গেছে, নতুন ছবিতে কেবল কাজল-রানী নয়, ছবির বিশেষ একটি দৃশ্যে দেখা যাবে শ্রীদেবী, কারিশমা কাপুর ও আলিয়া ভাটকে। তার মানে আরেকটি 'ওম শান্তি ওম' এর মত আরও একটি মুভিতে তারকা সমাবেশ দেখা যাবে এবার?