English Version
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭ ১৬:০১

সানি লিওনকে নিরাপত্তা দিতে চায় না পুলিশের

অনলাইন ডেস্ক
সানি লিওনকে নিরাপত্তা দিতে চায় না পুলিশের

ভারতের বেঙ্গালুরুতে একটি বর্ষবরণ অনুষ্ঠানে সানি লিওন গেলে গণ-আত্মহত্যার ঘটনা ঘটবে- এমন হুমকির পর সাবেক এই পর্নস্টারের নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করেছে পুলিশ। এ বিষয়ে বেঙ্গালুরুর পুলিশ জানায়, তারা সানি লিওন ও তার টিমের কোনো নিরাপত্তা দিতে পারবে না। বাধ্য হয়ে বেঙ্গালুরুর পূর্বঘোষিত বর্ষবরণ অনুষ্ঠানে যেতে পারছেন না সানি। ওই অনুষ্ঠান বাতিল করা নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। টুইটে তিনি লিখেছেন, নববর্ষের অনুষ্ঠানে আমাকে ও আমার টিমকে কোনো নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়েছে পুলিশ। আমার কাছে যেহেতু মানুষের নিরাপত্তা সবার আগে, ফলে আমি ওই অনুষ্ঠানে যাচ্ছি না। টুইটে ফ্যানদের নববর্ষের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন সানি।