English Version
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭ ১১:৩৮

'টয়লেটে' মুগ্ধ বিল গেটস!

অনলাইন ডেস্ক
'টয়লেটে' মুগ্ধ বিল গেটস!

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকল্প বলে কথা।  তাই এ প্রকল্পের ভিত্তিতে নির্মিত হয়েছে একটি ভারতীয় সিনেমা।  নাম তার‘টয়লেট: এক প্রেম কথা’ ।  যে ছবিটি মুক্তির পর পরই রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছিল।

অক্ষয় কুমার এবং ভূমি পেডনেকর অভিনীত ছবিটি শুধু দেশেই সাড়া ফেলেনি।  ছবিটি মুগ্ধ করেছে বিশ্বের অন্যতম সেরা ধনী বিল গেটসকেও।  বিশ্বসেরা এই ধনি ব্যাক্তি মনে করেন ছবিটি ২০১৭ সালের অন্যতম সেরা ঘটনা।

বিল গেটস শুধু ছবিটি দেখেই ক্ষান্ত হননি, বিশ্বকে জানিয়েও দিয়েছেন।  টূইটারে তিনি লিখেছেন, '২০১৭ সাল যে খুব কঠিন বছর ছিল তাতে কোনো দ্বিমত নেই।  কিন্তু অনেক ইতিবাচক ঘটনাও ঘটেছে। ' টুইটারে তিনি 'টয়লেট' ছবির কথা উল্লেখ করে বলেন, 'যেখানে 'টয়লেট : এ লাভ স্টোরি'র কথাও উল্লেখ করেছেন।  ছবিটি নিয়ে তিনি লিখেছেন, নবম্পতির কাহিনী নিয়ে নির্মিত রোমান্টিক ঘরাণার এ বলিউড ছবি ভারতের স্যানিটেশন চ্যালেঞ্জ নিয়ে দর্শকদের সচেতন করেছে। '