English Version
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৭ ১৭:১৯

আমাকে সম্পূর্ণ নগ্ন হতে বলা হয়েছিল: সারা

অনলাইন ডেস্ক
আমাকে সম্পূর্ণ নগ্ন হতে বলা হয়েছিল: সারা

তাঁর বয়স তখন মাত্র ১৪। কিশোরীই বলা চলে। সেসময়ই মডেলিং জগতে পা রাখেন বর্তমানে খ্যাতনামা মার্কিন মডেল সারা জিফ। তবে কর্মজগতের শুরুটা মোটেও সুখকর ছিল না। কিশোরী বয়সেই যৌন লাঞ্ছনার শিকার হতে হয়েছিল তাঁকে। সম্প্রতি ‘মি টু’ নামে এক ক্যাম্পেনের অঙ্গ হিসাবে এমনই ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন সারা। সারা জানান, ” আমি তখন সবেমাত্র ১৪য় পা দিয়েছি, একটি মডেলিংয়ের প্রোফাইলের কাস্টিং-এর জন্য আমায় এক ফটোগ্রাফারের অ্যাপার্টমেন্ট যেতে হয়েছিল। সেদিন আমার বাবা-মা সেখানে যেতে পারেননি,  একাই গিয়েছিলাম। ওই বয়সে আমার শারীরিক গঠনও সম্পূর্ণ হয়নি, আমি একটি মিকি মাউস আঁকা আন্ডারওয়ার ও স্পোর্টস ব্রা পরে দাঁড়িয়েছিলাম। ওই ফটোগ্রাফার আমায় নগ্ন হতে বলেছিলেন। তাঁর নাকি আমায় ব্রা ছাড়াই দেখার প্রয়োজন রয়েছে বলে তিনি জানিয়েছিলেন। আমি ওনার কথা মতোই নগ্ন হয়েছিলাম কারণ আমি চেয়েছিলাম উনি আমায় কাজটা যেন দেন। আমার ঠিক ভুল বিচার করার বয়স তখনও হয়নি।” এছাড়াও মডেল সারা জিফ আরও এক তিক্ত অভিজ্ঞতার নিয়ে মুখ খোলেন। সারা বলেন, ”বেশকিছু বছর আগে আমি নিউ ইয়র্কে একটি ফটোশ্যুটে গিয়েছিলাম। সেখানে বিনামূল্য মাদক বিলা করা হচ্ছিল। সেখানে আমায় একটি অশ্লীল ছবির সামনে আমায় পোজ দিয়ে ছবি তুলতে হয়েছিল।”