English Version
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৭ ১৪:৫১

নতুন করে আসছে মাইকেল জ্যাকসনের গান

অনলাইন ডেস্ক
নতুন করে আসছে মাইকেল জ্যাকসনের গান

সুর আর নাচের তালে দুনিয়া কাঁপানো পপ কিংয়ের নাম মাইকেল জ্যাকসন। প্রয়াত এই গায়কের বিখ্যাত ‘ব্লাড অন দ্য ড্যান্স ফ্লোর’ গানটি আবার নির্মাণ করা হয়েছে। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া মূল মিউজিক ভিডিওর ফুটেজ নতুন সংস্করণের গানটিতে ব্যবহার করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম রোলিংস্টোন ডটকম। জ্যাকসন ইস্টেটের একজন প্রতিনিধির বরাত দিয়ে সেখানে আরও বলা হয়েছে, মাইকেল জ্যাকসনের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে ‘ব্লাড অন দ্য ড্যান্স ফ্লোর’ গানটির একটি উপস্থাপনা দেখার পরই গানটির নতুন সংস্করণ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। ইস্টেট উপস্থাপনাটিতে দারুণ অনুপ্রাণিত হয়েছে। প্রসঙ্গত, ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘ব্লাড অন দ্য ড্যান্স ফ্লোর’ নামে একটি রিমিক্স অ্যালবামের গান এটি। হ্যালুইন থিমে প্রকাশিত গাওয়া গানটি ‘স্ক্রিম’ নামে প্রকাশিত অ্যালবামে সে বছরের ২৯ সেপ্টেম্বর মুক্তি পায়। সেটি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিলো।