English Version
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৭ ১৩:৪৫

নতুনদের 'রাত কাটানোর' জন্য বাধ্য করতেন এই অভিনেত্রী!

অনলাইন ডেস্ক
নতুনদের 'রাত কাটানোর' জন্য বাধ্য করতেন এই অভিনেত্রী!

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিনি। টেলি অভিনেতা, অভিনেত্রীদের টিআরপির নিরিখেও তাঁর জায়গা তালিকার প্রায় প্রথম দিকেই। কিন্তু, জনপ্রিয় ওই টেলি অভিনেত্রীর কীর্তি শুনলে হাঁ হয়ে যাবেন। শোনা যাচ্ছে, টেলি জগতের একধিক নবাগত অভিনেতার সঙ্গে নাকি সময় কাটিয়েছেন, সম্পর্কে জড়িয়েছেন ওই অভিনেত্রী। খবর জি নিউজের। একের পর এক টেলি অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়েই শুধু শান্ত হননি তিনি, ওই অভিনেত্রী নাকি নতুনদের 'ওয়ান নাইট স্টান্ডে'ও বাধ্য করেছেন বলে অভিযোগ। কিন্তু, বেশ কয়েকজন নব্য অভিনেতার সঙ্গে 'রাত কাটানোর' পর পরই বিষয়টি প্রকাশ্যে এসে পড়ে। এরপরই দীর্ঘদিনের বন্ধুত্বে ছেদ পড়ে ওই অভিনেত্রীর। একটি সম্পর্কে থাকার পরও কীভাবে একের পর একজনের এ নতুন করে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী, তা নিয়ে প্রশ্নও তোলা হয়। কিন্তু, এ বিষয়ে মুখে কুলুপ এঁটেই রয়েছেন ওই অভিনেত্রী। শোনা যাচ্ছে, বান্ধবীর এ হেন আচরণে বেশ ভেঙে পড়েছেন ওই অভিনেত্রীর বয়ফ্রেন্ড।