English Version
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৭ ১৩:৪৪

'তারাই সত্যিকারের সাহসী, যারা যৌন হেনস্থার প্রতিবাদ করেন'

অনলাইন ডেস্ক
'তারাই সত্যিকারের সাহসী, যারা যৌন হেনস্থার প্রতিবাদ করেন'

সমাজে যৌন হেনস্থা একটি ভয়াবহ সমস্যা৷ রাস্তায় চলতে ফিরতে গিয়ে এই সমস্যার মুখোমুখি হন মেয়েরা৷ কেউ মুখ খোলেন৷ আবার লোকলজ্জার ভয়ে মুখে কুলুপ এঁটে থাকেন৷ কিন্তু যারা প্রতিবাদ জানিয়ে এগিয়ে আসেন৷ সমাজে ঘটে চলা অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন৷ তারাই সত্যিকারের সাহসী৷ সকলের উচিত সেই সমস্ত সাহসী নারীদের সম্মান জানানো৷ যৌন হেনস্থা সম্পর্কে সম্প্রতি এভাবেই মুখ খুললেন শাহরুখ খান৷ শাহরুখ বলেন, যারা যৌন হেনস্থার শিকার হন৷ তারাই বোঝেন সেই কষ্টটা৷ কিন্তু সেটি শুনে সকলেই দুtখপ্রকাশ করেন৷ কিন্তু যারা এই বিষয়টি নিয়ে মুখ খোলেন৷ সমাজে ঘটে চলা এই ব্যাভিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান৷ তারাই সত্যিকারের সাহসী৷ এই প্রসঙ্গে শাহরুখ ছাড়াও মুখ খুললেন অক্ষয় কুমার এবং তাঁর স্ত্রী টুইঙ্কেল খান্নাও৷ তাঁরা জানিয়েছেন, হলিউড জগতে নায়িকারা প্রায়শই প্রযোজক এবং পরিচালকদের হাতে যৌন হেনস্থার শিকার হন৷ বলি দুনিয়াতেও সেই রেশ এসে পড়েছে৷ রূপাললী পর্দার আড়ালে অভিনেত্রীদের প্রতিনিয়ত যৌন হেনস্থার শিকার হতে হয়৷ তবে, হলিউড জগতের অভিনেত্রীরা যেভাবে নিজেদের সঙ্গে ঘটে চলা অন্যায়ের প্রতিবাদ জানান৷ সেভাবে কিন্তু বলি দুনিয়ার অভিনেত্রীরা এখনো প্রতিবাদ জানাতে পারেন না৷ সূত্র: কলকাতা