English Version
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭ ১৯:২৫

প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন রক!

অনলাইন ডেস্ক
প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন রক!

রেসলিং, চলচ্চিত্র সব কিছুতেই বেশ জনপ্রিয় রক। তবে তার আসল নাম ডোয়াইন জনসন। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে, ২০২৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন রক।

ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, আমেরিকার বর্তমান ডোনাল্ড ট্রাম্পের জয় দেখিয়ে দিয়েছে, যে কোনো কিছুই ঘটতে পারে। কাজেই আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে যদি ডোয়েন জনসনকে লড়তে দেখা যায়, অবাক হওয়ার কিছু নেই। এমনটা জানাচ্ছেন ডোয়াইন ডগলাস জনসন নিজেই!

সম্প্রতি একটি টেলিভিশন শোতে রককে প্রশ্ন করা হয়, নির্বাচনে লড়বেন কিনা, এমন প্রশ্নের জবাবে দ্য রক বলেন, যদি সুযোগ মেলে, কেন নয়? সাধারণ মানুষের সেবা করার এই সুযোগটা ছাড়া উচিত হবে না। তাছাড়া যে কোনো কিছু যে ঘটা সম্ভব, সেটা তো আমেরিকার মানুষ এবার দেখতেই পেলেন!

জনসন বলেন, আসলে নির্বাচনে প্রার্থী হবার ক্ষেত্রে সমস্যাটি হল, আপনাকে হয়তো কেউ চাটুকারী করে নির্বাচনে দাড় করিয়ে দেবে, কিন্তু দেখবেন সেই লোকটি নিজেই আপনার জন্য প্রচারণা করবে না মোটেও। যদিও প্রত্যক্ষ রাজনীতিতে কোনো দিনই সরাসরি যুক্ত ছিলেন না রক। তবে বিভিন্ন পলিটিক্যাল ইভেন্টে যোগ দিয়েছেন এর আগে। সূত্রঃ ডেইলি মেইল