English Version
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭ ১৯:২০

সাত দিনের ব্যবধানে নতুন পরী

অনলাইন ডেস্ক
সাত দিনের ব্যবধানে নতুন পরী

২৬ ডিসেম্বর মুক্তি পেল পরীমনি অভিনীত ছবি ‘অন্তর জ্বালা’। মালেক আফসারি পরিচালিত ছবিটিতে জায়েদ খানের বিপরীতে দেখা গেছে তাকে। সপ্তাহ খানেকের ব্যবধানে আরো একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে পরীমনির।

আগামী ২২ ডিসেম্বর শুক্রবার মুক্তি পাচ্ছে অপূর্ব রানা পরিচালিত ‘ইনোসেন্ট লাভ’। এই ছবিতে নবাগত জেফের বিপরীতে দেখা যাবে পরীকে।

পরীর প্রসংশা করে নির্মাতা অপূর্ব রানা বলেন, “পরী এমনিতেই অনেক গুণী অভিনেত্রী, গত শুক্রবার ‘অন্তর জ্বালা’ ছবিতে দর্শক তার প্রমাণ পেয়েছেন। আগামী শুক্রবার আমরা মুক্তি দিচ্ছি পরী মণির আরেকটি ছবি ‘‌ইনোসেন্ট লাভ’। একেবারেই প্রেমনির্ভর একটি ছবি, আশা করি দর্শক ছবিটি পছন্দ করবেন।”

‘ইনোসেন্ট লাভ’-এ আরও অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, আমির সিরাজী ও কাবিলা।