English Version
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭ ১৬:৪৯

কোহলি-আনুশকার বিয়েতে বরফ আতঙ্ক!

অনলাইন ডেস্ক
কোহলি-আনুশকার বিয়েতে বরফ আতঙ্ক!

বিয়ের পর মধুচন্দ্রিমায় আছেন সময়ের সবচেয়ে আলোচিত জুটি বিরাট কোহলি এবং আনুশকা শর্মা। অন্যদিকে একে একে বের হয়ে আসছে তাদের বিয়ের অনেক ঘটনা। সেই ধারাবাহিকতায় এবার এই জুটির ওয়েডিং ডিজাইনার দেবিকা নারিন ফাঁস করলেন এই মেগা বিয়ের সবচেয়ে আতঙ্কের মুহূর্ত। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে দেবিকা বলেন, 'কোহলি-আনুশকার বিয়েতে আতঙ্ক ছিল পরিবেশ নিয়ে। কারণ ইতালিতে শীতকালে এত বরফ পড়ে যে কেউ বিয়ের অনুষ্ঠান করেন না। ওদের মেহেদির দিন সকালে ঘুম থেকে উঠে আমরা দেখি চারদিক বরফে ঢেকে গেছে। কিন্তু ওদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন আউটডোরে করেছিলাম। বরফ পড়লে সবটাই ভেতরে করতে হত। কিন্তু সেটা হয়নি। এই ওয়েদার নিয়েই সকলের আতঙ্ক ছিল। ' কোহলি-আনুশকার এই লুকিয়ে করা বিয়েতে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা উপস্থিত ছিলেন। দেবিকা জানিয়েছেন, বিয়ের পুরো প্ল্যান নিজে সাজিয়েছিলেন আনুশকা। তিন দিনের অনুষ্ঠানে প্রথম দিন ছিল সঙ্গীত এবং এনগেজমেন্ট। দ্বিতীয় দিন মেহেদি। পরের দিন বিয়ের মূল অনুষ্ঠান ছিল। দুই অঙ্গণের এই দুই তারকাই নাকি খুব ধার্মিক। তাই সমস্ত ধর্মীয় নিয়ম মেনেই তাদের বিয়ের কাজ সমাপ্ত হয়েছে।