English Version
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭ ১১:৪২

নতুন বিতর্কে বিরাট-আনুশকার বিয়ে

অনলাইন ডেস্ক
নতুন বিতর্কে বিরাট-আনুশকার বিয়ে

অনেক রহস্যের পর বিরাট-আনুশকা মালা বাদল করেছেন। এর পর বিরাট কোহলি এবং আনুশকা শর্মার মহারাজকীয় বিয়ের প্রায় এক সপ্তাহ পার হয়ে গেছে। ইতালির তাস্কানিতে চুপি চুপি বিয়ের কাজ সেরেছেন তারা। তবে এই বিয়ে নিয়ে গত সপ্তাহ জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই তারকার ভক্তরা বেশ আলোচনায় মেতে ছিলেন। আর এসবের মধ্যেই শ্রীলঙ্কার এক ক্রিকেট অনুরাগিনী জন্ম দিলেন নতুন বিতর্কের। অবশ্য তিনি বিরাটের ওপর রাগেননি। তিনি রেগে গিয়েছেন খোদ আইসিসির ওপরেই।