English Version
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭ ০৯:৪৬

সবার কাছ থেকে দোয়া চাইলেন অনন্ত (ভিডিও)

অনলাইন ডেস্ক
সবার কাছ থেকে দোয়া চাইলেন অনন্ত (ভিডিও)

জনপ্রিয় চলচ্চিত্র তারকা অনন্ত জলিল ইদানিং ধর্ম-কর্ম নিয়ে ব্যস্ত। সামাজিক মাধ্যম ছাড়াও ওয়াজ মাহফিলে গিয়ে সবাইকে ইসলামের দাওয়াত দিয়ে থাকেন তিনি। এবার ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার সময় সবার কাছ থেকে দোয়া চাইলেন অনন্ত।

আজ রোববার ১৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে অনন্ত জলিল বলেন, ‘আমি আজ ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছি। প্রথমে ইনশাআল্লাহ্ মদিনাতে যাবো, এবং ওইখানে তিনদিন থাকার পরে মক্কাতে যাবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা যেনো আমার হজ কবুল করেন এবং সহজ করেন।

আপনাদের সবার জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া চাইবো এবং দেশের জন্য ও দোয়া চাইবো। আপনারা যেনো ঈমানের সাথে মরতে পারেন এবং ঈমানের সহিত ঈমানকে মজবুত রেখে কাজ করতে পারেন। সবাই সৎ পথে চলুন, পাচঁ ওয়াক্ত নামাজ পড়ুন এবং দেশের জন্য ভালো কাজ করুন।’

অনন্ত ধর্ম-কর্ম নিয়ে ব্যস্ত থাকলেও চলচ্চিত্র থেকে দুরে সরে যাবেন না। এবার সাহাবীদের নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন বলে কিছুদিন আগে জানান তিনি।