English Version
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭ ১০:২৭

শিরোনামহীন ছাড়ার পর নতুন ব্যান্ড তুহিনের

অনলাইন ডেস্ক
শিরোনামহীন ছাড়ার পর নতুন ব্যান্ড তুহিনের

জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীন আর প্রধান ভোকালিস্ট তানযীর তুহিন যেন হরিহর আত্মা হিসেবে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত একদিন টান পড়ল সেই বন্ধনে।

সবাইকে অবাক করে দিয়ে শিরোনামহীন ছাড়লেন তুহিন। ভক্তদের অনুরোধেও ফিরলেন না। মিডিয়ায় এল পাল্টাপাল্টি অভিযোগ। এবার নতুন ব্যান্ড গঠনের ঘোষণা দিলেন জনপ্রিয় এই শিল্পী। নতুন এই ব্যান্ডের নাম দেওয়া হয়েছে 'আভাস'। এই ঘোষণা দিয়ে আজ শনিবার সকালে সোশ্যাল সাইট ফেসবুকে তিনি লিখেছেন, 'মহান বিজয় দিবসের শুভেচ্ছা। সৃষ্টিকর্তা কৃপা ও শ্রোতা বন্ধুদের অনুপ্রেরণায় নতুন একটি ব্যান্ড নিয়ে গানে ফিরছি.......'আভাস'। তার সঙ্গীদের নাম এবং পারফর্মেন্সের ধরণ সম্পর্কেও দাঁড়িয়েছেন তুহিন। গিটারে আছেন সুমন, বেইজ গিটারে রাজু, ড্রামস বাজাবেন রিংকু, কি বোর্ডে সুরের লহরী তুলবেন শাওন এবং মূল ভোকাল হিসেবে আবারও মঞ্চ কাঁপাবেন স্বয়ং তুহিন। ‌এর আগে বেশ কিছুদিন হার্টের সমস্যায় ভুগেছিলেন তুহিন। এর মাঝেই শিরোনামহীনের বাকী সদস্যদের সঙ্গে তার মনোমালিন্যের সৃষ্টি হয়। সেই ধারাবাহিকতায় গত ৬ অক্টোবর সোশ্যাল সাইটে তিনি লিখেছিলেন, 'আমি তানযীর তুহিন, ব্যক্তিগত কারণে শিরোনামহীন ছাড়ছি, কিন্তু গান নয়। ' 'বুলেট কিংবা কবিতা', 'একা পাকি বসে আছে' কিংবা 'হাসিমুখ' এর মত তুমুল জনপ্রিয় গানগুলোর শিল্পী তুহিনের নতুন ব্যান্ডকে স্বাগত জানিয়েছে তার ভক্তরা।