English Version
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭ ১০:২৬

৩৭ বছর শাবানা আজমির সঙ্গে কথা বলেননি শশী কাপুর

অনলাইন ডেস্ক
৩৭ বছর শাবানা আজমির সঙ্গে কথা বলেননি শশী কাপুর

রাজ কাপুর এবং শাম্মী কাপুরের ছোট ভাই ছিলেন একেবারে তাঁর দাদাদের থেকে আলাদা৷ বড় দুই দাদা রঙিন জীবনে অভ্যস্ত হলেও শশী ঠিক তেমন ছিলেন না৷ বরং শশী কাপুর অনেক বেশি দায়বদ্ধ ছিলেন তাঁর স্ত্রী জেনিফার কাপুরের ওপর৷ স্ত্রীর প্রতি একান্ত অনুগত হলেও একসময়ে জেনিফারের সঙ্গে সম্পর্কে চিড় ধরে বিয়ে ভাঙার উপক্রম হয়েছিল৷ কারণ তাদের মাঝখানে এসে পড়েছিলেন বলিউডের এক নায়িকা৷ তিনি হলেন শাবানা আজমি৷

শাবানা আজমির সঙ্গে শশী কাপুরের প্রায় হাফডজন ছবি রয়েছে৷ তাঁদের জুটির প্রথম ছবি ছিল ফকীরা৷ সেই ছবি হিট করেছিল এবং তখন থেকেই এই জুটি নিয়ে রীতিমতো গুঞ্জন শুরু হয়েছিল৷ কিন্তু শাবানা-শশীর সেই সময়ের সম্পর্ক ঘিরে শশী-জেনিফারের পারিবারিক জীবনে অশান্তি দেখা দিয়েছিল৷ তার ওপর শাবানা খোলাখুলি জানিয়েছিলেন তিনি শশীর প্রতি অনুরক্ত৷ আর তা জানাজানি হতেই জেনিফার শশীর কাছ থেকে ডিভোর্স চেয়েছিলেন৷ তিনি তখন শশীকে জানিয়ে দিয়েছিলেন শাবানা অথবা জেনিফার দুজনের একজনকে বেছে নিতে৷ তখন পৃত্থিরাজ কাপুরের ছোট ছেলে তাঁর স্ত্রীকে কথা দিয়েছিলেন তিনি আর কোনো ছবি করবেন না শাবানার সঙ্গে৷ শুধু তাই নয় এমনকী স্ত্রীকে কথা দেন, জেনিফার যতদিন জীবিত থাকবেন ততদিন শাবানার সঙ্গে কথা বলবেন না৷ তার ফলে সেই ১৯৭৮ সালে থেকে শাবানার সঙ্গে কথা বন্ধ ছিল শশীর৷ এমনকী ১৯৮৪ সালে জেনিফারের মৃত্যুর পরও শশী কথা বলতেন না শাবানার সঙ্গে৷ ফলে ১৯৭৮ সাল থেকে দীর্ঘ ৩৭ বছর এই দুই বলিউড তারকার মধ্যে কোনো কথা হয়নি৷ ২০১৫ সালে শশী দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ার পর তাদের মধ্যে কথা হয়েছিল৷ চলচ্চিত্র জগতে তাঁর অবদানের জন্য শশী কাপুর দাদা সাহেব পুরস্কারের পর তাঁকে ঘিরে তাঁর সব ছবির নায়িকারাই তাকে ঘিরে ছবি তোলেন এবং শুভেচ্ছা জানান৷ সেই দলে তখন শাবানাও ছিলেন৷ দীর্ঘ ৩৭ বছরের নিরবতা ভেঙে দুজনে কথা হয়েছিল সেদিন৷ তবে শশীর এই আচরণ সম্পর্কে কখনো কিছু বলেননি শাবানা বরং স্ত্রীর প্রতি তাঁর এই দায়বদ্ধতার জন্য শ্রদ্ধা জানিয়েছিলেন কাইফি আজমির কন্যা৷ সূত্র: ইন্টারনেট