English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৭ ১৬:৫৮

অভিনেতা বিজয়ের আত্মহত্যা

অনলাইন ডেস্ক
অভিনেতা বিজয়ের আত্মহত্যা

নিজ কক্ষ থেকে থেকে উদ্ধার হয়েছে তেলুগু অভিনেতা বিজয় সাইয়ের মৃতদেহ। আজ সকালে ভারতের হায়দরাবাদের ইসুফুগদা এলাকায় অ্যাপার্টমেন্টে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। এরপরই থানায় জানানো হয়।

গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বিজয়। ৩৫ বছরের বিজয় ও তাঁর স্ত্রী আলাদা অ্যাপার্টমেন্টে থাকতেন। সম্প্রতি তাঁর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছিলেন স্ত্রী। তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। ২০০১ থেকে তেলুগু ছবিতে কাজ শুরু করেছিলেন বিজয়। একাধিক ছবিকে তাঁকে কমেডিয়ানের চরিত্রে দেখা গিয়েছিল।