English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৭ ১৬:২২

ঋতুস্রাবের সময় সোনমকে রান্নাঘরে ঢুকতে দিতেন না তার ঠাকুমা

অনলাইন ডেস্ক
ঋতুস্রাবের সময় সোনমকে রান্নাঘরে ঢুকতে দিতেন না তার ঠাকুমা

ঋতুস্রাব নিয়ে সমাজে মেয়েদের উপর যে সব বাধানিষেধ রয়েছে তার প্রতিকার করতে চেয়েছিলেন অরুণাচলম মুরুগানান্থাম। তাঁর অভিজ্ঞতা নিয়ে তৈরি হয়েছে ‘প্যাডম্যান’, যে ছবিতে অভিনয় করছেন সোনম কপূর।

এ প্রসঙ্গে নিজের মেনস্ট্রুয়েশনের সময়ের অভিজ্ঞতা শোনালেন তিনি। জানালেন, ছোটবেলায় ঋতুস্রাবের সময় ঠাকুমা তাঁকে রান্নাঘরে ঢুকতে দিতেন না। মন্দিরে যেতেও বারণ করতেন।  ‘‘আমি যদি শহরের মেয়ে হয়ে এগুলোর মুখোমুখি হয়ে থাকি, তাহলে ছোট ছোট গ্রামে মেয়েদের অবস্থা কী দুর্বিষহ হতে পারে, বলাই বাহুল্য,’’ বলেছেন সোনম। মেনস্ট্রুয়েশন নিয়ে চিন্তাভাবনায় দেশের মানুষ এতটা পিছিয়ে বলেই ছবিটা করতে চেয়েছিলেন সোনম।  সূত্র-এবিপি