English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৭ ১৬:০৭

আনুষ্কার জন্য কি গান গাইলেন বিরাট! দেখুন ভিডিও

অনলাইন ডেস্ক
আনুষ্কার জন্য কি গান গাইলেন বিরাট! দেখুন ভিডিও

বয়ফ্রেন্ড হিসেবে তিনি অসাধারন। বিরাট কোহালি সম্পর্কে নাকি ঘনিষ্ঠ মহলে এমন মন্তব্যই করেন আনুষ্কা শর্মা। এ বার হাজব্যান্ড হিসেবে কেমন, আনুষ্কার কাছে সেই গল্প জানার অপেক্ষা।

তবে, বিরাট নিঃসন্দেহে রোম্যান্টিক। সে প্রমাণ তিনি বার বার দিয়েছেন। শেষ বার প্রমাণ দিলেন দিন দুয়েক আগে। সেটা কীভাবে?

১১ ডিসেম্বর ইতালির তাস্কানিতে বিয়ে করেছেন বিরাট-আনুষ্কা। তার আগে ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে সেখানেই বসেছিল সঙ্গীতের আসর। আর সেখানেই নাকি আনুষ্কার জন্য গান গাইলেন বিরাট।সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে সেই ভিডিও। দেখা যাচ্ছে, ‘মেরে মেহবুব...’ গাইছেন বিরাট। মনে করা হচ্ছে, এটা বিরুষ্কার সঙ্গীতের অনুষ্ঠান। তবে বিরাট বা আনুষ্কা— কেউই তা নিজের ওয়ালে শেয়ার করেননি। ভিডিওটি সে দিনের কিনা তাও কনফার্ম করেননি দুই তারকা। ভিডিওটি আগের হোক বা সঙ্গীতের তা যে অসাধারণ এ কথা একবাক্যে মেনে নিচ্ছেন অনুরাগীরা। ভিডিওটি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।   ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন...