English Version
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৭ ১০:৪৯

সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ অপর্ণা!

অনলাইন ডেস্ক
সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ অপর্ণা!

‘জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ নিহত!’  'অপর্ণা ঘোষের মৃত্যু' এমন শিরোনামে কয়েকটি অনলাইন পোর্টালটি জনপ্রিয় অভিনেত্রীর শুটিং-এর খবর প্রকাশ করে। যেখানে শুটিং এর খবরকে শিরোনামে এনে খবর বানিয়ে প্রকাশ করা হয়।

  আর এতে বিভ্রান্তিতে পরেন অপর্ণার পরিবার। কেননা তিনি সেসময় দেশে নেই তিনি, শুটিং-এর কাজে মালয়েশিয়ায়। ভয়াবহ দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় অতিক্রম করে পরিবার। অপর্ণা নিজের ফেসবুকে স্ট্যাটাসে এমনটাই লিখেছেন গুণী এই অভিনেত্রী। অপর্ণা সেসব 'সাংবাদিকদের' এক হাত নিয়ে লিখেছেন, ';সাংবাদিকতা আর মলম বিক্রি একসাথে গুলিয়ে ফেলবেন না। ' অপর্ণা লিখেছেন, জনৈক সাংবাদিক, সম্পাদক! আপনাদের কাছ থেকে একটি সংবাদ আশা করছি...শিরোনামঃ "কি কি অযোগ্যতা থাকলে হাতুড়ে সাংবাদিক হওয়া যায়? তিনি বলেন, 'আমি শুটিং এ মালেয়শিয়াতে আছি। আর আপনাদের এই অযোগ্য সাংবাদিকতার কারণে আমার পরিবার থেকে পরিচিতজনসহ সবাই যে কি পরিমাণ দুশ্চিন্তার মধ্য দিয়ে গেছে, তা নিশ্চয়ই আপনাদের ১৪০০ গ্রামের মস্তিষ্ক দিয়ে বিবেচনা করা সম্ভব হবে না। ' সংবাদের শিরোনাম মৃত্যুকেন্দ্রিক দেওয়ায় সকলেই বিভ্রান্ত হচ্ছিলেন। আর এসব গুজব দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় ফলে অপর্ণার পরিবারের বিষয়টি নজরে আসে।